ম্যাজিক মোমেন্টের সাথে কোন কাজ করা হবে না। স্টুডিও পাড়ায় প্রসেনজিৎকে পাশে বসিয়ে বললেন রঞ্জিত মল্লিক। প্রসেনজিৎ জানিয়েছেন আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে যেই কর্মবিরতির কথা ঘোষণা করা হয়েছিল তা তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল থেকে ফের শুরু হবে শুটিং।
টালিগঞ্জের শিল্পীদের পক্ষ থেকে জানানো হয়েছে অভিনেতা এবং টেকনিশিয়ানদের জন্য বীমার ব্যবস্থা করা হবে। ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। চুক্তি না হওয়া পর্যন্ত কোন অসুরক্ষিত জায়গায় শুটিং হবে না।
সাংবাদিক সম্মেলনে রঞ্জিত মল্লিক বলেন, তালসারিতে যেই ঘটনা ঘটেছে তার সঠিক তদন্ত প্রয়োজন। ফেডারেশনের পক্ষ থেকে স্বরূপ বিশ্বাস বলেন, রাহুলের ঘটনার পর সুরক্ষা নিয়ে ফেডারেশন এবং আর্টিস্ট ফোরাম নিয়ে ভাবছে।
এদিন দেব দাবি করেছে যেই কলা-কুশলীদের ওপর ব্যান জারি করা হয়েছিল তাদের ওপর থেকে ব্যান প্রত্যাহার করা হবে ৭২ ঘন্টার মধ্যে। পাল্টা স্বরূপ বিশ্বাস বলেন, তিনি এই বিষয় কিছু জানেন না। দেব যদি আগে এই বিষয় বসতো তাহলে এই সমস্যা হতো না। প্রসেনজিৎ সাংবাদিক সম্মেলনে দাবি করেন, আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন একসাথে কাজ করছে পরিবারের মতো। কিন্তু এদিনের সাংবাদিক সম্মেলন প্রমান করেছে তাদের মধ্যে কোন একতা নেই। দেবের কথার সাথে স্বরূপ বিশ্বাসের কথার কোন মিল নেই।
উল্লেখ্য মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নামেই একাধিক অভিযোগ রয়েছে প্রভাব খাটানোর। একাধিক পরিচালক, কলা-কুশলী, প্রযোজক তার বিরুদ্ধে অভিযোগ এনেছে কাজ করতে না দেওয়ার।
Comments :0