বিধানসভায় পাশ ওবিসি সংশোধনীর দুটি বিল। বিলের পক্ষের ভোট পড়েছে ১৮৬। বিপক্ষে ১৭। মমতা তৃণমূল ১২, সিপিআই (এম) -১, আইএসএফ-১, কংগ্রেস -২। মোট ১৬ হওয়ার কথা। হয়েছে ১৭। বিক্ষুব্ধ তণমূলের ৬ জন ভিতরে ছিল। তাদের একজন ভোট দিয়েছে।
এদিন বিলে পেশ হওয়ার পর যখন ভোটাভুটি শুরু হয় তখন ওয়াক আউট করে বিক্ষুব্ধ তৃণমূলের বিধায়করা। তবে সবাই ওয়াক আউট করেননি। ভিতরে ছিলেন ছ’জন। কাজল শেখের নেতৃত্বে সেই ছ’জন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে দেখাও করেন। বেশ কিছুটা সময় মুখ্যমন্ত্রীর ঘরে ছিলেনও তারা। তবে কী বিষয় কথা হয়েছে তা জানা যায়নি।
মজা হচ্ছে বিক্ষুব্ধ তৃণমূলের একজন ভোট দিয়েছে। যদিও ওদের ভিতরে ছিল ৬। ওয়াক আউট করেছিল বড় অংশ। ঋতব্রত, সন্দীপন বলেছেন, আমরা খতিয়ে দেখছি কে ভোট দিলেন সরকার পক্ষের আনা বিলের বিরুদ্ধে। ডিভিশন এনেছিলেন নওশাদ সিদ্দিকী।
Assembly
বিধানসভায় পাশ ওবিসি বিল, ভোট দিলেন এক বিক্ষুব্ধ তৃণমূল
×
Comments :0