Narendra Modi

ভবিষ্যৎ ভেবে সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত : প্রধানমন্ত্রী

জাতীয় রাজ্য

কলকাতার গার্ডেনরিচে যুদ্ধ জাহাজ উদ্বোধনে প্রধানমন্ত্রীর মুখে আত্মনির্ভর ভারতের কথা। 
এদিন তিনটি যুদ্ধ জাহাজ যা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি তা তুলে দেওয়া হয়েছে ভারতীয় নৌসেনার হাতে। মার্চ মাসে জাহাজ তৈরির কাজ শেষ হয়ে গেলেও তা সেই সময় হস্তান্তর করা হয়নি।
এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘আজ গোটা বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবস পালন করছে। এই দিনে পশ্চিমবঙ্গের মহান ভূমিতে আসার সুযোগ মিলেছে। এই ভূমি পুনর্জাগরণের পথ দেখিয়েছে। সমুদ্রপথে গোটা বিশ্বকে জুড়েছে বাংলা। ’ তিনি আরও বলেন, ‘নৌশক্তি ছাড়া দেশের শক্তিবৃদ্ধি অসম্ভব। আত্মনির্ভর ভারতের নৌসেনার শক্তি।'
প্রধানমন্ত্রীর কথায়, 'ভবিষ্যতের কথা ভেবে শক্তি বাড়াচ্ছে ভারত।’ 
যে তিন যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেগুলি হল আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক। আইএনএস দুনাগিরি—অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তিসম্পন্ন ফাইটার ফ্রিগেট, যা রেডারকে ফাঁকি দিয়ে শত্রুর উপর নিখুঁত আঘাত হানতে পারে। আইএনএস সংশোধক—সমুদ্রের অতল গভীরে নিখুঁত নজরদারি চালাতে সক্ষম বিশালাকার সার্ভে ভেসেল বা লার্জ সার্ভে জাহাজ। আইএনএস অগ্রয়— সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ যা সমুদ্রের নিচে লুকিয়ে থাকা শত্রুর ডুবোজাহাজ নিমেষেই ধ্বংস করতে পারে।
নরেন্দ্র মোদির কথায় দেশ আগে বাইরে থেকে অস্ত্র আমদানি করতো এখন সেই নির্ভরতা কমেছে।

Comments :0

Login to leave a comment