এক বছরের চুক্তিতে মোহনবাগানে সই করলেন ভারতীয় জাতীয় দলের ডিফেন্ডার রাহুল ভেকে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে এক বছরের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। গত মরসুমে ভারতীয় ডিফেন্ডার মেহতাবকে সই করিয়েছিল মোহনবাগান। ভারতীয় ফুটবলের অধিকাংশ ফুটবলারই এখন মোহনবাগানে খেলেন।
অন্য দিকে ম্যাকলারেন, আলবার্তো বাদ দিয়ে সব বিদেশীকে ছেড়ে দিয়েছে বাগান। চারজন নতুন বিদেশীকে দলে নিয়েছেন তারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য সামীর জেলজোকোভিক এবং মিগুয়েল। সদ্য সমাপ্ত ইন্ডিয়ান সুপার লিগে (ISL) পঞ্জাব এফ সি-র হয়ে খেলেছিলেন সামীর। পঞ্জাবের জার্সিতে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন এই বিদেশি ফুটবলার। মূলত সেন্ট্রাল ডিফেন্সিভ মিডিও হলেও স্টপার পোজিশনেও খেলতে দক্ষ সামীর। মোহনবাগান সুপার জায়ান্টের তারকা সমৃদ্ধ দলে তাকে নেওয়ার অন্যতম কারণ হল তাকে দুটি পোজিশনে সমানভাবে খেলানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ছয় ফিট উচ্চতার আঠাশ বছর বয়সী সামীর হঠাৎ হঠাৎ উঠে গিয়ে আক্রমণভাগকে সাহায্য করতেও সিদ্ধহস্ত। বসনিয়া প্রিমিয়ার লিগ বা উজবেকিস্তানের যে লিগে যখন খেলেছেন তখনই গোল করেছেন এবং করিয়েছেন সামীর। সদ্য সমাপ্ত জাতীয় লিগেও দুটি গোল করার পাশাপাশি তিনটি গোলের ক্ষেত্রে সহায়তাও করেছেন সামীর।
অন্যদিকে মিগুয়েলকে ইস্টবেঙ্গলের ঘর ভাঙিয়ে দলে নিয়েছে মোহনবাগান। ইস্টবেঙ্গলের আইএসএল জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মিগুয়েল। সদস্য সমাপ্ত আইএসএলের গোল্ডেন বলও পেয়েছেন তিনি।
Mohun Bagan
রাহুল ভেকে-কে দলে নিল মোহনবাগান
×
Comments :0