মালদহের ৮টির মধ্যে
৪ কলেজে জয়ী এস এফ আই
নিজস্ব সংবাদদাতা : মালদহ, ২২শে ফেব্রুয়ারি— রাজ্যে পরিবর্তনের ঝড় পাত্তা পেল না মালদহের কলেজ ছাত্র সংসদ নির্বাচনে। বুধবার জেলার ৮টি কলেজ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৮টি কলেজের মধ্যে ৪টি কলেজে এস এফ আইসহ বামপন্থী ছাত্র সংগঠন সবক’টি আসনে বিপুল ভোটে জয়ী হয়েছে। যেখানে বামপন্থী ছাত্র সংগঠন প্রার্থী দেওয়ার সুযোগ পেয়েছে সেখানে সবকটি আসনেই বামছাত্র সংগঠনকে জয়ী করেছে ছাত্রছাত্রীরা। পক্ষান্তরে বাকি ৪টি কলেজে ছাত্র পরিষদ বা তৃণমূল ছাত্র পরিষদ দখল করলেও তাতে এস এফ আই বা বামপন্থী ছাত্র সংগঠন প্রার্থী দেওয়ার সুযোগ কার্যত পায়নি। আর ইতোমধ্যে এস এফ আই, আই টি আই-এর ছাত্র সংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে।...

ব্রিগেডে যাওয়ার ‘অপরাধে’
কালনায় তৃণমূলীদের হাতে
খুন তফসিলী মহিলা
নিজস্ব সংবাদদাতা: কালনা, ২২শে ফেব্রুয়ারি— মা ও ছেলে গিয়েছিলেন ব্রিগেড সমাবেশে। সেই থেকেই আক্রোশ এলাকার তৃণমূল কর্মীদের। সেই আক্রোশের বশেই মঙ্গলবার খুন হতে হলো মা সখী মাঝিকে। চুরির অপবাদ দিয়ে ভোরোপাড়া গ্রামের বাসিন্দা তফসিলী সম্প্রদায়ভুক্ত এই মহিলাকে নৃশংসভাবে পিটিয়ে মারলো তৃণমূলীরা। এই ঘটনায় এক তৃণমূল মহিলা কর্মীর বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিস। ব্রিগেড সমাবেশে যাওয়ার সময় থেকেই তৃণমূলীদের আক্রমণের লক্ষ্য হয়েছে সি পি আই (এম) কর্মী-সমর্থকরা।...



