Rajya Sabha Elections

রাজ্যের ৩টি রাজ্যসভা আসনে উপনির্বাচন ২৪ জুলাই, কমিশন

জাতীয়

পশ্চিমবঙ্গের তিনটি শূন্য রাজ্যসভা আসনে উপনির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন। সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের পদত্যাগের পর এই আসনগুলি শূন্য হয়। এই তিনটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৪ জুলাই। ভোট গ্রহণ শুরু হবে সকাল ৯টা থেকে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাসের ঘরের মতো ভেঙেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন শুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক। সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বরাইকের মেয়াদ ২০২৯ সালের মার্চে এবং সুস্মিতা দেবের মেয়াদ ২০৩০ সালের এপ্রিলে শেষ হবে। তার আগেই বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাযয়েরপর গত জুন মাসে তৃণমূল ছেড়েছেন বর্ষীয়ান নেতা সুখেন্দুশেখর রায়। সেই সঙ্গে ছেড়েছেন রাজ্যসভার সাংসদ পদও। ওই মাসে তৃণমূলের আরও এক রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ইস্তফা দেন। তিনি সাংসদ পদের সঙ্গে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেন। এক সপ্তাহের মধ্যে তৃণমূলের আরও এক সাংসদ প্রকাশ চিক বরাইক রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেন।
তাদের ছেড়ে যাওয়া ফাকা পড়ে থাকা তিন রাজ্যাসভা আসনের ভোটের দিন সোমবার ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের তথ্য অনুযায়ী, এই আসনগুলিতে ভোটগ্রহণ হবে আগামী ২৪ জুলাই। ভোট গ্রহণ শুরু হবে সকাল ৯টা থেকে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনা হবে ওইদিনে বিকেল ৫টায়। নির্বাচনের বিজ্ঞপতি অনুযায়ী, ৭ জুলাই বিজ্ঞপ্তি জারি করা হবে এবং মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৪ জুলাই। ১৫ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থীরা ১৭ জুলাই পর্যন্ত তাঁদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। নির্বাচন প্রক্রিয়া ২৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে।
রাজনৈতিক মহলের অনুমান বিজেপি এখন পদত্যাগকারী এই তিনজন সাংসদকেই তাদের প্রার্থী হিসেবে দাঁড় করাতে পারে। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনটি আসনেই প্রার্থী জেতানোর মতো শক্তি তাদের রয়েছে। বিজেপি তিনটি আসনই জয়ী হলে  রাজ্যসভায় তাদের সংখ্যা আরও বাড়বে। সংসদের উচ্চকক্ষে এনডিএর অবস্থান আরও শক্তিশালী হবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর সংসদীয় প্রতিনিধিত্বেও বিজেপির প্রভাব বাড়ার ইঙ্গিত মিলবে। যদিও রয়েছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক এখনও বিজেপিতে যোগ দেননি। পদত্যাগের পরপরই তাঁদের বিজেপি নেতাদের সঙ্গে দেখা করতে দেখা গেছে। তাঁরা প্রকাশ্যে বিজেপির প্রশংসাও শুরু করেছেন। 


 

Comments :0

Login to leave a comment