দুষ্কৃতী হামলায় যুবতীর প্রাণহানির ঘটনায় বিক্ষোভ দেখালো সিপিআই(এম)। বুধবার মালদহ শহরে দুষ্কৃতীদের শাস্তির দাবিতে ডেপুটেশন দেওয়া হয় ইংরেজবাজার থানায়।
গত ১১ই জুন কালিয়াচক-১ ব্লকের সুজাপুরের এক্সিস ব্যাঙ্কের এক চুক্তিভিত্তিক কর্মী চন্দ্রিমা ঝা (২৫) কাজ সেরে স্কুটি করে মালদহ শহরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে প্রাণ হারান।
এই যুবতী কাজ শেষ কাজের পর তাঁর এক বান্ধবীর স্কুটিতে বাড়ি ফিরছিলেন। চন্দ্রিমা পিছনে বসে ছিলেন। ফেরার পথে একটি বাইকে করে তিনজন দুষ্কৃতী তাঁদের ধাওয়া করে। চন্দ্রিমার কাছে থাকা একটি ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় তারা মালদহ শহরের দিকে আসা জাতীয় সড়কে গৌড় মালদহ স্টেশনের কাছে স্কুটিকে ধাক্কা মারলে দুজনেই ছিটকে পড়ে যান। চন্দ্রিমা পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে মারা যান। তাঁর বান্ধবীও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। পরে যদিও ওই তিন দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছে।
ঘটনার খবর পেয়ে সিপিআই(এম)’র জেলা সম্পাদক কৌশিক মিশ্র ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নৈমুদ্দিন শেখ মহিলার বাড়িতে যান।
এই খুনের সাথে যুক্ত ৩ জন সহ অন্যান্যদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে বুধবার বিকালে সিপিআই(এম) ইংরেজবাজার শহর এরিয়া কমিটির উদ্যোগে ইংরেজবাজার থানায় ডেপুটেশন দেওয়া হয়। প্রতিবাদ মিছিল শহরের পোস্ট অফিস মোড় থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে থানার সামনে সমবেত হয়।
যাত্রার শুরুতে পোস্ট অফিস মোড়ে এবং শেষে থানার সামনে সভা হয়। সভায় জেলা সম্পাদক কৌশিক মিশ্র সহ শহর এরিয়া কমিটির সম্পাদক শুভজিৎ মিত্র, বিশ্বনাথ ঘোষ, লিলি বিশ্বাস, অনীক ভট্টাচার্য, বিশ্বপ্রিয় বিশ্বাস সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন এবং ভাষণ দেন।
Maldaha Women Death
যুবতীর মৃত্যুতে দায়ী দুষ্কৃতীদের শাস্তির দাবিতে সিপিআই(এম)’র বিক্ষোভ মালদহে
×
Comments :0