সোনিয়া গান্ধীর আত্মজীবনীর বিরোধীতা করতে গিয়ে শিবসেনার প্রতিষ্ঠাতা বালসাহেব থ্যাকারের ছবি ছিঁড়লেন একনাথ শিবসেনার নেত্রী। আর এই ছবি ছেঁড়া নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
একনাথের শিবসেনার দাবি সাভারকারকে ছোট করে ইতিহাসকে বিকৃত করেছেন সোনিয়া গান্ধী। বইটির ২০১ থেকে ৪৪৩ নম্বর পৃষ্টা পর্যন্ত বাদ দেওয়ার দাবি জানিয়েছে একনাথ শিন্ডের শিবসেনা।
এদিন সোনিয়া গান্ধীর বই থেকে পাতা ছিঁড়তে যাওয়ার সময় বাকসাহেব থ্যাকারের একটি ছবি ছিঁড়ে দেন শিবসেনা (একনাথ শিন্ডে) নেত্রী সোনিয়া এনসি। তিনি দাবি করেন বালসাহেবের যেই ছবি তিনি ছিঁড়েছেন তাতে বালসাহেব কংগ্রেস নেতা মণিশঙ্করের একটি মূর্তিতে জুতো দিয়ে মারছেন। তিনি বালসাহেবের নয়, কংগ্রেস নেতার ছবিটি ছিঁড়েছেন। একনাথের দলের দাবি কংগ্রেসের প্রতি বালসাহেবের যেই বিরোধীতা সেই বিরোধীতা তুলে ধরার জন্য এদিন সাংবাদিক সম্মেলনে ওই ছবিটি আনা হয়। বর্তমানে মহারাষ্ট্রে কংগ্রেস এবং উদ্ধবের শিবসেনা এনডিএ’এর বিরোধী। উদ্ধবের সাথে কংগ্রেসের বোঝাপড়াকে এদিনও কটাক্ষ করেছে শিন্ডে শিবির।
তবে বালসাহেবের ছবি ছেঁড়া নিয়ে মহারাষ্ট্রে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। কংগ্রেস এবং শিবসেনা (উদ্ধব থ্যাকারে) এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
Maharashtra
বালসাহেবের ছবি ছিঁড়লেন শিন্ডে শিবিরের নেত্রী, মহারাষ্ট্রে নতুন বিতর্ক
×
Comments :0