আম আদমি পার্টি আপ নেতা এবং রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডার নিরাপত্তা পাঞ্জাব পুলিশ প্রত্যাহার করে নেওয়ার পর। আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডাকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করা হয়েছে। দিল্লি ও পাঞ্জাব—উভয় স্থানেই এই নিরাপত্তা বলয় কার্যকর থাকবে এবং তাঁর সুরক্ষার দায়িত্বে আধা-সামরিক বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, গোয়েন্দা সংস্থার একটি হুমকি মূল্যায়ন রিপোর্টের ভিত্তিতেই চাড্ডার নিরাপত্তা বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। আপাতত কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে কার্যকর না হওয়া পর্যন্ত চাড্ডাকে অবিলম্বে নিরাপত্তা বলয় প্রদানের জন্য দিল্লি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
পাঞ্জাব থেকে নির্বাচিত আপ সাংসদ রাঘব চাড্ডাকে রাজ্য সরকার জেড প্লাস নিরাপত্তা দিয়েছিল। গত সপ্তাহে এই নিরাপত্তা প্রত্যাহার করা হয়। এখন তাঁকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে।
পাঞ্জাব সরকারের নিরাপত্তা প্রত্যাহার এবং আপ নেতৃত্বের মধ্যে চাড্ডাকে নিয়ে হওয়া বিতর্কের পরিপ্রেক্ষিতে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলটি সম্প্রতি রাঘব চাড্ডাকে রাজ্যসভার উপনেতার পদ থেকে সরিয়ে দিয়েছে। এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় চাড্ডা বলেছেন, ‘‘তাঁকে পরাজিত করা হয়নি, বরং চুপ করিয়ে দেওয়া হয়েছে।’’ আপ নেতারা তাঁর বিরুদ্ধে এও অভিযোগ করেছেন, তিনি সংসদে পাঞ্জাবের বিষয় উত্থাপন করা এড়িয়ে যাচ্ছেন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পরিবর্তে জনসংযোগে ব্যস্ত থাকছেন। যদিও আক্রমণাত্মক অবস্থান নিয়ে রাঘব চাড্ডা অভিযোগগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, সংসদে তাঁর ভূমিকা হলো জনগুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়। তিনি দাবি করেন ওয়াকআউট করা এবং সাংবিধানিক কর্তৃপক্ষের বিরুদ্ধে নোটিশে স্বাক্ষর করার মতো গুরুত্বপূর্ণ বিরোধী কাজ থেকে তিনি বিরত ছিলেন। উপনেতার পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকে রাঘব চাড্ডা বেশ কয়েকটি ভিডিও এবং বিবৃতি শেয়ার করেছেন। এতে বোঝা যায় যে তিনি চুপ করে বসে থাকবেন না এবং দলের সমালোচনার বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়া চালিয়ে যাবেন। চাড্ডার 'জেড' ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে আম আদমি পার্টির ভেতর থেকেও প্রতিক্রিয়া এসেছে। দিল্লিতে আম আদমি পার্টির আহ্বায়ক সৌরভ ভরদ্বাজ বলেছেন, ‘রাঘব চাড্ডা ইডি’র কাছ থেকে হুমকি পেয়েছেন এবং যে দল তাঁকে সাংসদ নির্বাচিত করেছে, সেই দলের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছেন।’ তিনি আরও বলেছেন, চাড্ডার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে, ইডি অশোক মিত্তালের বাড়ি ও অফিসে অভিযান চালাচ্ছে। আম আদমি পার্টির মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর দাবি করেছেন রাঘব চাড্ডা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং তাঁর নিরাপত্তা ছিল এক ধরনের দর কষাকষি। আপ নেতৃত্বের অভিযোগ, চাড্ডা সংসদে পাঞ্জাবের স্বার্থ যথাযথভাবে তুলে ধরেননি এবং কেন্দ্রের বিরুদ্ধে যথেষ্ট আক্রমণাত্মক ভূমিকা নেননি। পাঞ্জাব সরকার কেন রাঘব চাড্ডার নিরাপত্তা প্রত্যাহার করেছে, সে বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি।
এখন প্রশ্ন উঠছে রাঘব চাড্ডার পরবর্তী পদক্ষেপ কী হবে? গত কয়েকদিনে বেশ কয়েকজন বিজেপি নেতা চাড্ডাকে সমর্থন করেছেন এবং আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করেছেন। রাঘব চাড্ডা এখনও তাঁর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো ইঙ্গিত দেননি, তবে এমন কথা শোনা যাচ্ছে যে তিনি নিজের রাজনৈতিক দল গঠন করতে পারেন।
Raghav Chadha
রাঘব চাড্ডার নিরাপত্তা প্রত্যাহার পাঞ্জাবের, ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র
×
Comments :0