China Aircraft Crash

বেজিঙের বহুতলে বিমানের ধাক্কা, দাবি ছড়িয়ে পড়া ভিডিও-তে

আন্তর্জাতিক

বেজিঙয়ের সবচেয়ে উঁচু বহুতলে ধাক্কা দিয়েছে ছোট একটি বিমান। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বহু ভিডিও-তে এই বক্তব্য জানানো হয়েছে। চীনের এই বহুতলটি ১০৯ তলা উঁচু, বেজিঙয়ের সর্বোচ্চ। বিমানটি চীনের তৈরি। ভিডিও-তে দেখা গিয়েছে বাড়িটির বেশ কিছু জানালা ভেঙে পড়ছে, ছড়িয়ে পড়ছে ধুলোর রাশি। এলাকা ঘিরে রেখেছে বিশাল সুরক্ষা বাহিনী। চীনের সরকারি বক্তব্য শনিবার রাতেও প্রকাশ করেনি কোনও সংবাদসংস্থা।

Comments :0

Login to leave a comment