Comrade Banani Biswas

কমরেড বনানী বিশ্বাস প্রয়াত

রাজ্য

প্রবীণ সিপিআই(এম) নেত্রী বনানী বিশ্বাসের জীবনাবসান হয়েছে।
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য ছিলেন তিনি। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সর্বভারতীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন বনানী বিশ্বাস। কমরেড বনানী বিশ্বাস সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ও কলকাতা জেলা কমিটির প্রাক্তন সদস্য ছিলেন। শুক্রবার দুপর দেড়টা নাগাদ  কলকাতার একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৮৭। তিনি বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। কমরেড বনানী বিশ্বাসের একমাত্র পুত্র বর্তমান। তাঁর প্রয়াণে শোক জানিয়েছেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও সিপিআই(এম) নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment