Venezuela Earthquakes

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে হত বেড়ে ২৩৫ জন, জখম হয়েছেন ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষ। খোঁজ নেই কয়েক হাজারের। ভেনেজুয়েলায় ভূমিকম্পে সাধারণ মানুষ ধসে পড়া ভবনগুলো থেকে ধ্বংসাবশেষ সরাতে এবং নিচে আটকা পড়াদের উদ্ধার করতে কাজ করছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চল লা গুয়াইরায়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া দুটি নবজাতক, একটি ১২ বছর বয়সী শিশু এবং একটি পোষা কুকুরকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া সত্ত্বেও তারা সম্পূর্ণ নিরাপদ ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাকে উদ্ধারকারিরা অত্যন্ত সতর্কতার সাথে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। শিশুটিকে উদ্ধার করতে পেরে উদ্ধারকর্মীরা আনন্দে ফেটে পড়েন। স্বস্তির বিষয় হলো, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া সত্ত্বেও শিশুটি সম্পূর্ণ নিরাপদ ছিল। উদ্ধারকারীরা আরও একজন ১২ বছর বয়সী কিশোরকে জীবিত উদ্ধার করেছে। আশঙ্কা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিচে এখনও হাজার হাজার মানুষ আটকা পড়ে আছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের পাশাপাশি পশুদেরও উদ্ধার করা হচ্ছে। তল্লাশি অভিযানের সময়, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে একটি জীবিত কুকুরের সন্ধান পান, যাকে উদ্ধারকারী দল নিরাপদে উদ্ধার করে। 
কারাকাসের ধ্বংসস্তূপ থেকে এক মহিলাকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দল। ভবনটি ধসে পড়ার ২৪ ঘণ্টারও বেশি সময় পর তাঁকে উদ্ধার করা হয়। জীবিতদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভেনিজুয়েলায় স্থানীয় সময় অনুযায়ী বুধবার সন্ধ্যায় ৭.২ এবং ৭.৫ মাত্রায় পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্প হয়। ভূমিকম্পে এখনও পর্যন্ত ২৩৫ জন নিহত, ৪,৩০০ জনেরও বেশি আহত এবং বহু মানুষ ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের মধ্যে আটকা। ভূমিকম্পের জেরে কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরের একটি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানবন্দর আপাতত বন্ধ রাখা রয়েছে। মেট্রো পরিষেবাও বন্ধ আছে। গ্যাস সরবরাহ বন্ধ এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও মোবাইল পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্কুল-কলেজ কয়েক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয় কেন্দ্র এবং ত্রাণ সংগ্রহ কেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে।
বিশ্বের বহু নেতৃত্ব ভেনিজুয়েলার প্রতি সংহতি প্রকাশ করেছেন। দেশটিকে সহায়তা করার জন্য সাহায্যের প্রস্তাবও দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ভেনিজুয়েলার জনগণের প্রতি ফ্রান্সের সংহতি প্রকাশ করে বলেছেন, অনুসন্ধান ও উদ্ধারকাজে বিশেষজ্ঞ ৮৫ জন ফরাসি উদ্ধারকর্মীর একটি দলকে ভেনিজুয়েলায় পাঠানো হচ্ছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ভেনিজুয়েলা সরকারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। রাষ্ট্রপতি ব্রাজিলের বিদেশ মন্ত্রকে ভেনিজুয়েলার পরিস্থিতি মূল্যায়ন করতে এবং "সহায়তার জন্য ব্রাজিল কী কী পদক্ষেপ নিতে পারে তা বিবেচনা করার নির্দেশ দিয়েছেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইনস্টাগ্রামে লিখেছেন,‘‘ বিধ্বংসী ভূমিকম্পের পর আমি এবং সমগ্র স্পেন ভেনিজুয়েলার জনগণের প্রতি গভীরতম সমবেদনা জানাচ্ছি। ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের প্রতি আমাদের সহানুভূতি রইল।’’ মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘‘ভূমিকম্পের পর মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’’ তিনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় উদ্ধারকারী দল, চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে। 

Comments :0

Login to leave a comment