Jabalpur Boat Capsize

জব্বলপুরে বোট দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯

জাতীয়

জব্বলপুর এর কাছে নর্মদায়  জলযান ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯। 
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল ঝড়ের সময় বার্গী বাঁধে ডুবে যায় ওই ভ্রমণ তরী। শুক্রবারও উদ্ধারের কাজ চলছে। 
এদিন মা ও শিশুর দেহ উদ্ধার হয়েছে। চার বছরের শিশু মৃত্যুর সময়ে জড়িয়ে ছিল মা-কে। মর্মান্তিক  পরিণতিতে বিচলিত সারা দেশ।
ওই ভ্রমণ তরীর যাত্রীরা যাঁরা বেঁচে ফিরেছেন, তাঁদের অনেকেরই অভিযোগ সুরক্ষার ব্যবস্থা ছিল না। মধ্যপ্রদেশ সরকারের পর্যটন দপ্তর পরিচালিত এই নদী ভ্রমণে অব্যবস্থার অভিযোগ তুলছেন যাত্রীদের অনেকেই। 
যাত্রীদের একাংশ বলেছেন লাইফ জ্যাকেট সময়মতো দেওয়া হয়নি। আচমকা ঝড়ে নৌকা টলোমলো হতে থাকে। তখনই যাত্রীরা সতর্ক করেন। কিন্তু লাইফ জ্যাকেট দেওয়া হয় নৌকা যখন ডুবে যেতে থাকে তখন।

Comments :0

Login to leave a comment