ইসলামপুরে বামপন্থী প্রার্থী সামি খানের পক্ষে সামনের সারিতে থেকে প্রচার করছিলেন নুর আজম। ওখানে কানহাইয়া লাল আগরওয়াল সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য ষড়যন্ত্র করে লোক লাগিয়ে ওকে খুন করেছে।
আমরা চাই অপরাধী গ্রেপ্তার হোক, পূর্ণাঙ্গ তদন্ত হোক। মঙ্গলবার এই দাবি জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, ইসলামপুর বাজারে ওই গুনজরিয়ায় বারবার সিপিআই(এম) কর্মীরা আক্রান্ত হয়েছেন।
সেলিম বলেন, কানহাইয়া লাল আগরওয়াল সম্পর্কে রায়গঞ্জের মানুষই বলেন তিনি কখন তৃণমূল আর কখন বিজেপি কেউ জানে না।
মঙ্গলবারই নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রসঙ্গে সেলিম বলেন, কথার কথা বলে লাভ কী। কাজে পরিণত করে তো দেখাতে হবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। তারপরও এই খুন হলো কী করে তার জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে।
Noor Azam
ইসলামপুরে নুর আজমের হত্যা কী করে, কমিশনের জবাব চাইলেন সেলিম
×
Comments :0