স্কুলের মধ্যে সহ-শিক্ষিকার শ্লীলতাহানি, যৌন হেনস্থার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে! চন্দননগরের একটি নামি স্কুলের ঘটনায় শোরগোল, থানায় অভিযোগ দায়ের করা হলো। চন্দননগরের ওই স্কুলের সহ-শিক্ষিকার অভিযোগ গত বেশ কিছুদিন ধরে তিনি স্কুলেরই প্রধান শিক্ষকের কাছে যৌন হেনস্থার শিকার হয়েছেন। তাকে কুপ্রস্তাব দেন প্রধান শিক্ষক।
তারপর থেকে একাধিকবার নানা অছিলায় নিজের অফিসে ডেকে যৌন হেনস্থা করেছেন। এমনকি জাপটে ধরে ধর্ষনের চেষ্টা করেছেন বলেও অভিযোগ জানান তিনি। শিক্ষিকার স্বামী বাইরে চাকরি করেন।
সেই সুযোগে, শিক্ষিকার অনিচ্ছা সত্ত্বেও বারবার তার বাড়িতে যাওয়ার চেষ্টা করেছেন। স্কুল খোলার পর ২ জুন স্কুলের অফিস রুমে জোর করে যৌন হেনস্থা করা,খারাপভাবে তাঁকে স্পর্শ করা হয় বলে ও অভিযোগ শিক্ষিকার। আর এরপরই মানসিক ধাক্কায় অসুস্থ হয়ে পরেন শিক্ষিকা।কাউন্সেলিং করাতে হয় তার।
ঘটনার কথা স্বামীকে জানান তিনি। ঘটনাটি স্কুলের অন্য শিক্ষকদেরও জানান তিনি। পাশাপাশি, হুগলি ডিআই-এর কাছে অভিযোগ জানান।
এরপরই চন্দননগর থানায় শুক্রবার অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষিকা চাইছেন শাস্তি হোক প্রধান শিক্ষকের। ওই স্কুলের অন্যান্য সহ-শিক্ষক, শিক্ষিকাদেরও অভিযোগ প্রধান শিক্ষকের স্বভাবটাই এরকম। শিক্ষিকাদের সঙ্গে চটুল কথা বলা থেকে নানা অছিলায় ঘরে ডেকে পাঠানো কাজের বাইরে আজেবাজে গল্প করা তার স্বভাব।
হুগলি জেলার ডিআই সত্যজিৎ মন্ডল জানিয়েছেন, একটা অভিযোগ এসেছে বিষয়টি খতিয়ে দেখা হবে।
চন্দননগর থানা সূত্রে জানা গেছে,অভিযোগের সারবত্তা খতিয়ে দেখতে অভিযুক্তকে নোটিশ পাঠানো হয়েছে। ঘটনা সত্যি হলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষক সংগঠন এবিটিএ-র নেতৃত্ব গৌতম সরকার বলেন, স্কুলের মধ্যে এরকম ঘটনা অনভিপ্রেত। যা অভিযোগ হচ্ছে তার বিরুদ্ধে পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিক। এতে শিক্ষক সমাজেরই বদনাম হচ্ছে।
Female teacher molestetion
স্কুলেই শিক্ষিকার শ্লীলতাহানি, অভিযুক্ত প্রধান শিক্ষক
×
Comments :0