Sitalkuchi

নিখোঁজ স্ত্রী, বিজেপি নেতাকে দায়ী করলেন স্বামী

জেলা

তৃণমূলের নেতা কর্মীদের দেখানো পথেই হাঁটছে বিজেপি’র নেতা-কর্মীরা! শীতলকুচির পশ্চিম পাড়ার বাসিন্দা হরেকৃষ্ণ বর্মন, তিনি শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম। প্রায় সম্পূর্ণ দৃষ্টিশক্তিহীন। তাঁর স্ত্রী সরস্বতী বর্মনের নিখোঁজ হওয়া নিয়ে উদ্বেগ ও অভিযোগ প্রকাশ করেছেন। বিজেপি’র বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ বিশেষভাবে সক্ষম ওই ব্যক্তির! এরপরেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমানসে, তৃণমূলের নেতা কর্মীদের দেখানো পথেই কি হাঁটছে বিজেপি’র নেতা-কর্মীরা!
হরেকৃষ্ণ বর্মন শুক্রবার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘‘গত ১১ দিন আগে তাঁর স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় একটি ব্যাংক শাখা থেকে প্রায় ৩ হাজার টাকা তোলেন। ওইদিনে একটি সাইকেলও তিনি ৫০০ টাকায় বিক্রি করেন। তাঁর দাবি এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর অভিযোগ পুলিশের কাছে গেলেও স্ত্রীকে ফিরিয়ে দিতে কোন ব্যবস্থা নেয় নি কারণ অভিযুক্ত শাসক দলের কর্মী।’’ 
তিনি এবং তাঁর পরিবারের পক্ষ থেকে স্ত্রীকে খোঁজার চেষ্টা চালানো হয়েছে। হরেকৃষ্ণ বর্মনের তাঁর দাবি, ‘‘মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে প্রথমে আসাম, পরে কোচবিহার এবং বর্তমানে নিশিগঞ্জ এলাকার অবস্থান পাওয়া গেছে স্ত্রীর। এ বিষয়ে তিনি শিতলখুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সন্তোষজনক কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।’’ হরেকৃষ্ণ বর্মনের অভিযোগ, তাঁর স্ত্রীকে নিতাই দাস নামে এক ব্যক্তি নিয়ে গিয়েছেন। এই নিতাই দাস স্থানীয় বিজেপির বুথ সভাপতি বলে তিনি দাবি করেন। তাঁর কথায়, ঘটনার একদিন আগে ওই ব্যক্তি তাঁদের বাড়িতে এসেছিলেন। এছাড়াও, তাঁর স্ত্রীর সঙ্গে ওই ব্যক্তির পূর্ব পরিচয় ছিল বলেও তিনি অভিযোগ করেন।
হরেকৃষ্ণবাবু জানান, বিষয়টি তিনি শ্বশুরবাড়ির সদস্যদেরও জানিয়েছেন। তাঁর দাবি, স্ত্রী সরস্বতী বর্মন বর্তমানে নিতাই দাসের সঙ্গেই রয়েছেন। তিনি প্রশাসনের কাছে তাঁর স্ত্রীকে খুঁজে বের করে ফিরিয়ে আনার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও আবেদন করেছেন। অভিযুক্ত নিতাই দাস এলাকায় না থাকায় তার বক্তব্য বা প্রশাসনের কোনও  প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Comments :0

Login to leave a comment