Iran Lebanon Ceasefire

লেবাননে হামলা চললে হরমুজ প্রণালি ফের আটকাতে পারে ইরান

আন্তর্জাতিক

লেবাননে ইজরায়েলের বোমাবর্ষণে তীব্র আপত্তি জানালো ইরান। যুদ্ধ বিরতির শর্ত ভাঙার অভিযোগও তুলেছে তেহরান।
এদিকে আমেরিকা-ইজরায়েলের দাবি যুদ্ধবিরতির শর্তের মধ্যে লেবানন কোথাও নেই। দশ দফা বিষয়ে আলোচনা চলছে। 
ইরানের এই দশ দফা শর্তের মধ্যে বলা হয়েছে যে মধ্য প্রাচ্যে আমেরিকা-ইজরায়েল কোথাও অশান্তি তৈরি করতে পারবে না। বিনা প্ররোচনায় এমন হামলার জন্য দায়ী আমেরিকা এবং ইজরায়েল।
ইজরায়েলের কোনও কোনও সংবাদ ওয়েবসাইট জানাচ্ছে যে বুধবার রাতে লেবাননের প্রশ্নে কড়া অবস্থান নিতে চলেছে ইরান। এমনকি লেবাননে আগাসন চলতে থাকলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ফের নিয়ন্ত্রণ জারি করতে পারে তেহরান। 
গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে আক্রমণ করেছিল ইজরায়েল এবং আমেরিকা। ইরানের পালটা আঘাতের ঠেলায় সমানে ধাক্কা খেয়েছেন ট্রাম্প। আমেরিকার রাষ্ট্রপতিকে বারবার বয়ান বদলাতে হয়েছে। কাতার বা ইরাকজে আমেরিকার ঘাঁটিতে আছড়ে পড়েছে ইরানের ক্ষেপণাস্ত্র। তারপরও ট্রাম্প দাবি করেছেন ‘লক্ষ্য সাধিত’। 
টাইমস অব ইজরায়েল জাানাচ্ছে যে যুদ্ধ বিরতি চালু হওয়ার পর থেকে কয়েকটি জাহাজকে ছেড়ে দেয় ইরান। কিন্তু লেবাননে ইজরায়েলের হামলা বাড়তে থাকায় আটকে দেওয়া হয় অন্য কয়েকটি জাহাজকে। 
ইরানের সংবাদসংস্থা তনসিম একটি প্রতিবেদনে বলেছে যে লেবাননে হামলার প্রাবল্যে চরম ক্ষুব্ধ তেহরান। এমনকি যুদ্ধ বিরতির চুক্তি থেকে বেরিয়ে আসার ভাবনাচিন্তা রয়েছে।

Comments :0

Login to leave a comment