রাঘব চাড্ডা সহ দলের সাত সাংসদের বিজেপি-তে যোগদানকে ‘বেআইনি’ এবং ‘অসাবিধানিক’ আখ্যা দিল আম আদমি পার্টি। রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দিয়ে ৭ সদস্যের সাংসদপদ খারিজের আবেদন জানাচ্ছে ‘আপ’।
‘আপ’-কে ভাঙানোর পরও রাজ্যসভায় বিজেপি জোট এনডিএ গরিষ্ঠতার থেকে পিছিয়ে রয়েছে ১৭ আসনে।
রাঘব চাড্ডাকে রাজ্যসভার উপ দলনেতার পদ থেকে সরিয়ে দেয় ‘আপ’। দলের বক্তব্য সংসদে না তোলার অভিযোগ তোলে ‘আপ’। এরপর ‘আপ’ ছেড়ে ৭ সদস্য বিজেপি-তে যোগ দেন।
কেন্দ্রীয় সংস্থা ইডি-কে দিয়ে দল ভাঙানোর সমালোচনা করেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি। তিনি বলেছেন, বিজেপি যেখানে ভোটে হারে সেখানেই তল্লাশি-দলত্যাগ-যোগদান পর্ব শুরু হয়। সব গণতান্ত্রিক রীতিনীতিকে ছুঁড়ে ফেলা হয়। ‘আপ’ থেকে বিজেপি-তে যোগদান সম্পন্ন হয়েছে ইডি-র মধ্যস্থতায়।
সেই সঙ্গে বেবি বলেছেন, ‘‘মনে রাখা ভালো আদর্শগত দায়বদ্ধতা ছাড়া রাজনীতি ভঙ্গুর হয়ে পড়ে। ক্ষমতা কেনাবেচার বাজারে পরিণত হয়।’’
আপ নেতা সঞ্জয় সিং বলেছেন, সংবিধানের দশম তফসিল এবং দলত্যাগ বিরোধী আইনে রাজ্যসভা বা লোকসভায় কোনও দলের একটি অংশ বেরিয়ে গিয়ে অন্য দলে যোগ দেওয়াকে স্বীকৃতি দেওয়া হয়নি। রাঘব চাড্ডা সহ ৭ সদস্যকে দল ভাঙিয়ে নিয়েছে বিজেপি। এই কাজ অসাংবিধানিক এবং বেআইনি।
AAP Defection Baby
ইডি-র মধ্যস্থতায় দল ভাঙানো, ‘আপ’ প্রসঙ্গে বেবি
×
Comments :0