West Bengal Election

কাঁথি মহকুমা দপ্তরে মনোনয়ন জমা বাম প্রার্থীদের

জেলা

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা দপ্তরের বামফ্রন্টের সমর্থিত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে একটি বর্ণাঢ্য মিছিল এগিয়ে যাচ্ছে। খেজুরি, কাঁথি উত্তর ,কাঁথি দক্ষিণ এবং রামনগরের প্রার্থীদের নিয়ে। কাঁথি জুনপুট মোড়ে সুকুমার সেনগুপ্ত ভবন থেকে কয়েকশো মানুষের উদ্দীপ্ত মিছিল লাল ঝাণ্ডা হাতে কাস্তে হাতুড়ি তারা ,কাস্তে ধান শীষ চিহ্ন পতাকা খচিত মিছিল। মিছিলের পুরো ভাগে বামফ্রন্টের পূর্ব মেদনীপুর জেলা বামফ্রন্টের আহ্বায়ক নিরঞ্জন সিহি এবং সিপিআই (এম) খেজুরি প্রার্থী হিমাংশু দাস, কাঁথি উত্তরে সিপিআই(এম ) প্রার্থী সুতনু মাইতি, রামনগরে সিপিআই(এম )প্রার্থী অশোক কুমার মাইতি, কাঁথি দক্ষিণ সিপিআই প্রার্থী তেহরান হোসেন কে নিয়ে কাঁথি মহাকুমা শাসকের দপ্তরের দিকে এগিয়ে যাচ্ছে। মিছিলের স্লোগান উড়ছে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত সরকার গড়তে বামফ্রন্টকে দরকার। মাথায় ছাদ, পেটে ভাত, নারীর মর্যাদা রক্ষা করতে এবং হাতে কাজের অঙ্গীকার করে বামফ্রন্টে সরকার গঠনের আহ্বান দিচ্ছে।

Comments :0

Login to leave a comment