Rayganj Minakhshi Mukherjee

হেমতাবাদে জনসভা মীনাক্ষীর, রায়গঞ্জে ফের ইউনিয়ন দপ্তরে লাল পতাকা

রাজ্য জেলা

হেমতাবাদের সমসপুর গ্রামে জনসভায় বক্তব্য রাখছেন মীনাক্ষী মুখার্জি।

বিশ্বনাথ সিংহ

শ্রমিকদের ইউনিয়ন দপ্তর দখল করে চলছিল মাতালের আড্ডা। রায়গঞ্জ বাস স্ট্যান্ডে সেই দপ্তরে ফের উড়ল লাল পতাকা। বৃহস্পতিবার সিপিআই(এম)’র ডাকে হেমতাবাদের সমসপুর গ্রামেও হয় জনসভা। দুই কর্মসূচিতেই অংশ নেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি। বক্তব্য রাখেন রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য পলাশ দাসও।
এদিন রায়গঞ্জ বাস স্ট্যান্ডে শ্রমিক কর্মচারীদের নব রূপে নির্মিত ইউনিয়ন দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মীনাক্ষী মুখার্জি। ছিলেন পলাশ দাস, বিদ্যুৎ তরফদার, তাপস দাস, কার্তিক দাস প্রমুখ।
২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার আসীন হওয়ার পর রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডের সিআইটিইউ দপ্তর তৃণমূলের দুষ্কৃতীরা দখলে নিয়েছিল। সেখানে চলত অসামাজিক কাজকর্ম। রোজই চলত মাতালের আড্ডা। সেই অফিস ফের চালু করেছে সিআইটিইউ।
উত্তর দিনাজপুর মোটরস কর্মী ইউনিয়নের জেলা সম্পাদক কার্তিক দাস জানান শ্রমিকদের দাবিকে মর্যাদা দিয়ে অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। লাল পতাকা তোলা হয়েছে।
ইউনিয়ন অফিসের সামনে পৌর বাসস্ট্যান্ডের সামনে সভা অনুষ্ঠিত হয়। সভায় সিপিআই(এম) এরিয়া সম্পাদক তীর্থ দাস সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 
মোটরস কর্মী ইউনিয়নের নেতা কার্তিক দাস জানিয়েছেন শ্রমিকরা নিজেদের স্বার্থে, শ্রমিক কল্যাণে এই দপ্তরকে ব্যবহার করবেন।

Comments :0

Login to leave a comment