deputation in Lohapur and Khayrasol

বাতিল ভোটারের নাম অন্তর্ভুক্তি, একশো দিনের কাজ চালুর দাবিতে মিছিল ও ডেপুটেশন লোহাপুর, খয়রাশোলে

জেলা

বৃহস্পতিবার খয়রাশোলে মিছিল করে ব্লকে ডেপুটেশন দিতে যাচ্ছেন সিপিআই(এম) এর কর্মী ও সমর্থকরা।

সিপিআই(এম) লোহাপুর এরিয়া কমিটির উদ্যোগে এসআইআরে বাতিল ভোটারের নাম তালিকায় অন্তর্ভূক্ত করা, একশো দিনের কাজ চালু করা, সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার লোহাপুর ব্লকে মিছিল ও ডেপুটেশন হয়।
এদিন মিছিলে পা মেলান কলকাতা হাইকোর্টের আইনজীবি শামীম আহমেদ, জেলা সম্পাদক গৌতম ঘোষ,সঞ্জীব মল্লিক, সঞ্জীব বর্মন ও কামাল হাসান ও খায়রুল হাসান প্রমূখ। সেখানে ব্লক অফিসের সামনে দাবি গুলি নিয়ে বিক্ষোভ দেখান তারা। পরে একদল প্রতিনিধি বিডিও কে ডেপুটেশন দেন। 
একই দাবিতে এদিন বিরাট মিছিল ও ব্লকে ডেপুটেশন হয় খয়রাশোলে। উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা শীতল বাউরি, অঙ্গদ বাউরি ও দিলীপ গোপ।

Comments :0

Login to leave a comment