Bengaluru Death

বেঙ্গালুরুতে দেওয়াল ভেঙে ২ শিশু সহ মৃত ৭

জাতীয়

বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টিতে হাসপাতালের দেওয়াল ভেঙে দুই শিশু সহ ৭ জনের মৃত্যু হয়েছে। লেডি কার্জন হাসপাতালের এই দেওয়ালের গায়েই রাস্তায় বসতেন ছোট বিক্রেতারা। দেওয়াল ভেঙে পড়ে এই ছোট বিক্রেতাদের ওপর। 
প্রশাসন জানিয়েছে মৃতদের মধ্যে পথচারীরাও আছেন। দেহ উদ্ধারের জন্য নামানো হয়েছে বড় যন্ত্র। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া যান ঘটনাস্থলে।

Comments :0

Login to leave a comment