১.৫৪ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৫.৮ বিলিয়ন ডলারের তেল কিনেছে ভারত। ফেব্রুয়ারি থেকে মার্চে ৩ কোটি ব্যারেলের বরাত পাঠানো হয়েছে রাশিয়ায়। কিন্তু আমেরিকা জানিয়ে দিল ভারত-রাশিয়া তেল আমদানিতে ‘ছাড়’ আর দেওয়া হবে না।
দুই সার্বভৌম দেশ ভারত এবং রাশিয়ার বাণিজ্যিক লেনদেনকে আমেরিকার ওপর নির্ভরশীল করেছে নরেন্দ্র মোদী সরকার। আমেরিকার হুমকিতে রাশিয়ার থেকে তেল কেনা প্রায় বন্ধের দিকেই গিয়েছে। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় আমেরিকা ঘোষণা করে যে রাশিয়ার থেকে তেল আমদানিতে ‘ছাড়‘ দেওয়া হবে। তবে কিছুদিনের জন্য চালু থাকবে ছাড়।
গত ২০ মার্চ আমেরিকার ঘোষণার পরই রাশিয়া থেকে আমদানি বাড়াতে শুরু করে ভারত। আমেরিকা ‘ছাড়’ তুলে নেওয়ায় ফের রাশিয়ার থেকে আমদানি বন্ধের দিকেই ভারত যাবে বলে মত পর্যবেক্ষকদের।
মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট হোয়াইট হাউস থেকে ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে বলেন যে, আমেরিকা ভারতের রুশ তেল কেনার বিষয়ে দেওয়া এক মাসের নিষেধাজ্ঞা ছাড়ের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং এর মেয়াদ আর বাড়ানো হবে না। ১১ এপ্রিল এই ছাড়ের মেয়াদ শেষ হয়ে গিয়েছে।
যদিও তার আগেই, মার্কিন ট্রেজারি বিভাগ ঘোষণা করেছে যে ইরানের তেলের জন্য জারি করা অনুরূপ একটি নিষেধাজ্ঞা ছাড়ের মেয়াদ ১৯ এপ্রিলের পর আর বাড়ানো হবে না।
Russian Oil
রাশিয়ার তেলে 'ছাড়ে '-র মেয়াদ শেষ, কি করবে মোদী!
×
Comments :0