Police Kolkata

কলকাতা পুলিশের দুই ডেপুটি কমিশনারকে সাসপেন্ড করল লালবাজার.

কলকাতা

কলকাতা পুলিশের দুজন ডেপুটি কমিশনারকে সাসপেন্ড করলো লালবাজার। দুই ডেপুটি কমিশনার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সোশ্যাল মাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছিলেন। সেই অভিযোগে কর্মরত দুই ডেপুটি কমিশনারকে সাসপেন্ড করা হয়। লালবাজার সূত্রে জানা গেছে, সোশাল মিডিয়ায় রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরোধিতা করে একটি ‘বিতর্কিত’ ভিডিও পোস্ট করেছিলেন কলকাতা পুলিশের ডিসি পোর্ট-  ২ পার্থপ্রতিম দাস।একই অভিযোগ কলকাতা পুলিশের ডি সি নর্থ - ৩ বিধান সাহার বিরুদ্ধেও। এরপরই কড়া পদক্ষেপ নিল লালবাজার।সূত্রের খবর, আগেই কলকাতা পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে কমিশনার অজয় কুমার নন্দা স্পষ্ট বার্তা দিয়েছিলেন, পুলিশ আধিকারিকরা যেন সোশাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সর্বদা সতর্ক থাকেন। কারণ প্রশাসনের তরফে কোনও ভুল বার্তা গেলে, তা সমাজের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই সোশাল মিডিয়ায় কোনও বিবৃতি বা ভিডিও পোস্ট করার আগে যেন সকলে সচেতন থাকেন। পুলিশ কমিশনারের নির্দেশের পরই অভ্যন্তরীণ স্তরে পুলিশ কর্তাদের কার্যকলাপের তদন্তও শুরু করে লালবাজার। এরপরই দুই ডিসির বিরুদ্ধে সোশাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্যের অভিযোগ ওঠে। এরপরই কলকাতা পুলিশের ডি সি নর্থ ৩ ও ডিসি পোর্ট ২-কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় লালবাজার।প্রসঙ্গত, গত মাসেই শ‍্যামপুকুর থানায় কর্মরত একজন এএসআই ও একজন কনস্টেবলকে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়। পিসিআর ভ‍্যানে ডিউটি করার সময় তাদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে। শ‍্যামপুকুর থানার নজরে আসে বিষয়টি। এরপরই লালবাজার কন্ট্রোল রুমে জানানো হয়। তারপরই দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু হয়। 

Comments :0

Login to leave a comment