বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৮৯.৯৯ শতাংশ। বিকেল ৫টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে ৯২.৪৬ শতাংশ। বুধবার পশ্চিমবঙ্গে ১৪২টি আসনে ভোটগ্রহণ শুরু হয় সকাল সাতটা থেকে। এখনও চলছে ভোট গ্রহণ। কড়া নিরাপত্তার মধ্যে দ্বিতীয় দফায় রাজ্যের মানুষ বাংলা বাঁচাতে ভোট দান করছে। এদিন মোট ১ হাজার ৪৪৮ জন প্রার্থীর প্রতিদন্ধিতা করেছেন। সকাল থেকেই রাজ্যের ৮টি জেলার ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা যাচ্ছে।
এদিন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ১১৫ নম্বর চর গোয়ালপাড়া বুথে ভোট না দিয়ে ফিরে গেলেন মনোয়ারা খাতুন নামের একজন মহিলা ভোটার। ঘন্টা দুয়েক লাইনে দাঁড়িয়ে থাকার পর তিনি জানতে পারেন তাঁর ভোট আগেই হয়ে গেছে। ফলে বাধ্য হয়ে ওই মহিলাকে ভোট না দিয়েই বাড়ি ফিরে যেতে হয়।
কমিশন সূত্রে খবর এদিন বিকেল ৫টা পর্যন্ত ৮৯.৯৯ শতাংশ ভোট পড়েছে রাজ্যে। ভোট গ্রহণের সময় এখনও বাকি এক ঘন্টা। এখনও ভোটাররা লাইনে অপেক্ষায় রয়েছেন তাদের ভোটাধীকার প্রয়োগ করতে।
এদিনের ১৪২টি আসনে ভোটদান ছিল বেশ উৎসাহপূর্ণ। বিকেল ৫টা পর্যন্ত বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে ভোট হচ্ছে বাংলা বাঁচাতেই।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত দ্বিতীয় ভোট পড়েছে ১৮.৩৯ শতাংশ। সকাল ১১টায় ৩৯.৯৭ শতাংশ। বেলা ১টা পর্যন্ত ৬১.১১ শতাংশ। বেলা ৩টে পর্যন্ত ৭৮.৬৮ শতাংশ। বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৮৯.৯৯ শতাংশ। বিকেল ৫টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে ৯২.৪৬ শতাংশ। হুগলিতে ৯০.৩৪ শতাংশ, কলকাতা উত্তরে ৮৭.৭৭ শতাংশ, হাওড়ায় ৮৯.৪৪ শতাংশ, নদিয়ায় ৯০.২৮ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৮৯.৭৪ শতাংশ, এবং দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়ল ৮৯.৫৭ শতাংশ।
ভোটার কার্ড ও বুথ স্লিপ হাতে ভোটার মনোয়ারা খাতুন।
Comments :0