Noida Workers & M.A.BABY

মুক্তি চাই শ্রমিকদের, বাধা ভেঙে জেলাশাসককে বললেন বেবি

জাতীয়

আটক শ্রমিকদের ছেড়ে দিতে হবে। সিপিআই(এম)’র প্রতিনিধিদলের এই দাবি মেটানোর মৌখিক আশ্বাস দিতে হলো গৌতম বুদ্ধ নগর জেলা প্রশাসনকে।
শুক্রবার সকালে সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি, রাজ্যসভা সাংসদ ভি শিবদাসন, জন ব্রিটাস, এএ রহিম, পলিট ব্যুরো সদস্য আর অরুণকুমারের প্রতিনিধিদল জেলা শাসকের দপ্তরে দেখা করতে যায়। মজুরি এবং কাজের স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ করার দাবি জানাতে যান তাঁরা।

এমএ বেবি বলেন, সকালে আমরা যখন আমরা আসছিলাম তখন নয়ডা সীমান্তের কাছে পুলিশ আমাদের আটকে দেয় এবং বলে আমাদের যেতে দেওয়া হবে না। তখন আমরা জানাই যে গৌতম বুদ্ধ নগরের জেলা শাসকের সঙ্গে দেখা করতে চাইছি। ওসি বলেন, আপনারা আর এগোতে পারবেন না এবং আপনারা জেলা শাসকের সঙ্গে দেখাও করতে পারবেন না। ওইজন্যই আমরা রাস্তায় বসেই দাবি জানাতে থাকি। 
বেবি বলেন, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পুলিশের তরফে আমাদের জানানো হয়, আমরা যেতে পারি এবং জেলাশাসকের সঙ্গে দেখা করতে পারি। কিন্তু আমরা যখন সেখানে পৌঁছাই তখন জেলা শাসকের সঙ্গে দেখা করার আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বলা হয়। জেলাশাসক অনুপস্থিত ছিলেন। সেই সময় আমরা জানতে পারি, সিআইটিইউ রাজ্য সম্পাদক এবং সভাপতি যারা গোটা বিষয়টির মধ্যে সমন্বয় রাখছিলেন তাদেরকেও তুলে নিয়ে গিয়ে আটক করে রাখা হয়েছে। বেবি বলেন, নির্বিচারে শ্রমিকদের আটক করা হচ্ছে, তাই আমরা বলেছি যাদের আটক করা হয়েছে তাদের ছেড়ে দিতে হবে। জেলা শাসক, শেষ পর্যন্ত, আমাদের কথা দিয়েছেন যে শ্রমিকদের সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে। তিনি বলেন, তবে এখানেই আন্দোলন থামবে না। আংশিক জয় আদায় হয়েছে। মজুরি, শ্রমিকদের অধিকারের জন্য লড়াই চলবে দাবি না মেটা পর্যন্ত।

Comments :0

Login to leave a comment