তাজপুরে জলে ডুবে দম্পতির মর্মান্তিক মৃত্যু। স্থানীয় সূত্রে মৃত দুই পর্যটক পেশায় চিকিৎসক বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে মন্দারমণি কোস্টাল থানা এবং জেলা পুলিশ। কীভাবে মৃত্যু তা নিশ্চিত হতে শুরু হয়েছে তদন্ত।
গত রবিবার সন্ধ্যা প্রতিবেশী রাজ্য উড়িষ্যা লাগোয়া তালসারিতে সমুদ্রের তলিয়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির। রাহুলের মৃত্যু নিরাপত্তার সহ অনেক প্রশ্ন তুলে দিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে সোদপুরে শোকের ছায়া।
বুধবার রাতে তাজপুরে বিশ্ববাংলার কাছে সমুদ্রে দু’টি দেহ ভাসতে দেখেন মানুষ জন। মান্দারমনি থানায় খবর দেয়। মৃত দু’জনের নাম কুন্তল চক্রবর্তী এবং শৈলজা ভরদ্বাজ। দুজনেই পেশায় চিকিৎসক। বাড়ি সোদপুরের ঘোলা এলাকায়। দুইজনের বয়স আনুমানিক ৩৫ বছর।
দুর্ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দু’টি দেহ উদ্ধার করে বালিসাই বড়রাঙ্কুয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা এই দুই পর্যটককে মৃত ঘোষণা করেন। দু’জনের মৃত্যু কীভাবে তা জানতে স্থানীয় মানুষজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। যোগাযোগ করা হচ্ছে পরিবারের সঙ্গেও।
Tajpur Sea Beach
তাজপুরে জলে ডুবে দম্পতির মৃত্যু
×
Comments :0