সল্টলেকের আন্দোলক হাসপাতালে অগ্নিকান্ড। মঙ্গলবার সকালে আগুন লাগে হাসপাতালে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এসি থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে হাসপাতালের একতলায়। সেখান থেকে মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। খবর দেওয়া হয় দমকলে। দমকল আসার আগেই আগুন দোতলার অপারেশন থিয়েটার পর্যন্ত ছড়িয়ে পড়ে।
দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। রোগীদের নিরাপদেই স্থানান্তরিত করা হয়েছে বলেই হাসপাতালে পক্ষ থেকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে প্রায় ৭৫ জন রোগীকে তারা তাদের অন্য একটি বিলডিংয়ে স্থানান্তরিত করেছে।
প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করা হলেও সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে পুলিশ এবং দমকলের পক্ষ থেকে।
Fire
সল্টলেকের হাসপাতালে আগুন
×
Comments :0