ভিনরাজ্যে কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল মালদার এক পরিযায়ী মহিলা শ্রমিক ও তার মেয়ের। বুধবার কফিনবন্দি দেহ গ্রামে ফিরতেই শোকের ছায়া নেমে আসে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের জনমদল গ্রামে।
জানা গিয়েছে, জনমদল গ্রামের বাসিন্দা জাবেদ আলি দীর্ঘদিন ধরে সপরিবারে পাঞ্জাবে কাজ করতেন। গত রবিবার স্ত্রী পিংকি খাতুন, ১৫ বছরের মেয়ে জবেদা খাতুন ও ১০ বছরের মেয়ে জাহেদা খাতুনকে নিয়ে মোটরচালিত ভ্যানে প্লাস্টিক সংগ্রহের কাজে বের হন। অভিযোগ, জলন্ধর জেলার ভোগপুর থানা এলাকার জম্মু জাতীয় সড়কে একটি বাস ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৫ বছরের পিংকি খাতুন ও তার মেয়ে জবেদার। গুরুতর আহত হয় ছোট মেয়ে জাহেদা।
ACCIDENT
পাঞ্জাবে নিহত মালদহের মহিলা পরিযায়ী শ্রমিক
×
Comments :0