Prime Minister Narendra Modi

তৃণমূলের দুর্নীতিকে মদত দেওয়া বিজেপির মুখে দুর্নীতিগ্রস্থদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা

জাতীয় রাজ্য

ক্ষমতায় এলে তৃণমূলের দুর্নীতিগ্রস্থ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিজেপি। দূর্গাপুরের সভা থেকে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য প্রধানমন্ত্রী কথার সাথে অতীতের কোন মিল নেই। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে সারদা, তৃণমূলের একজনও দুর্নীতিগ্রস্থ নেতার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি সিবিআই-ইডি। পার্থ, বালু, অনুব্রত, কুনালরা জেলে গেলেও কেন্দ্রীয় এজেন্সির ব্যার্থতার জন্য তারা জেলের বাইরে এখন।
সারদা কান্ডে ৭৭টি মামলায় বিচার প্রক্রিয়াই শুরু করতে পারেনি সিবিআই। যার ফলে জামিন পেয়ে গিয়েছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। উল্লেখ্য তৃণমূলে একাধিক নেতা বিজেপিতে যোগদানের পর তাদের বিরুদ্ধে আর কোন তদন্ত হয়নি। যেমন শুভেন্দু অধিকারি। নারদায় তাকে টাকা নিতে দেখা গিয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি সিবিআই।
আসানসোলের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলের আমলে কয়লার কালোবাজারি বেড়েছে। তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেই রয়েছে কয়লা পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগ। শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো এই ক্ষেত্রেও ভাইপোকে ছোঁয়নি কেন্দ্র তদন্তকারি সংস্থা।
বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে নতুন কী কাজ করবে সেই বিষয় কোন কথা বলতে শোনা যায়নি প্রধানমন্ত্রীর মুখে। তিনি শুধু রাজ্যের মানুষকে স্বপ্ন দেখিয়েছে ডবল ইজ্ঞিনের স্বপ্ন। উল্লেখ্য ত্রিপুরা, ওড়িশার, আসামের মতো প্রতিবেশী রাজ্যে দেখা গিয়েছে ডবল ইজ্ঞিন সরকার মানুষের সমস্যা বাড়িয়েছে। বেড়েছে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা। তৃণমূলের মতো ত্রিপুরাতেও গায়ের জোড়ে পঞ্চায়েত দখল করেছে বিজেপি। আক্রমণ নামিয়ে আনা হয়েছে বামপন্থীদের ওপর।

Comments :0

Login to leave a comment