Raghav Chadha

বিজেপিতে যোগ দিতে চলেছেন রাঘব চড্ডা

জাতীয়

জল্পনা ছিলই। এবার সত্যি হতে চলেছে। আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন রাঘব চড্ডা। শুধু চড্ডা নয় আরও পাঁচজন আপের রাজ্যসভার সাংসদ বিজেপিতে যোগ দিতে চলেছেন।
চড্ডা এদিন সাংবাদিক সম্মেলন করে দল ছাড়ার কথা ঘোষনা করেছেন। তিনি বলেন, ’১৫ বছর এই দলের সাথে যুক্ত ছিলাম। সব কিছু দিয়ে দলের হয়ে কাজ করেছি। কিন্তু আপ আজ তার মতাদর্শ থেকে সড়ে এসেছে। দেশের স্বার্থে তারা কোন কাজ করছে না, ব্যাক্তি স্বার্থে আপ কাজ করছে।’ এই সাংবাদিক সম্মেলনেই চড্ডা তার এবং বাকি সাংসদের বিজেপিতে যোগদানের কথা ঘোষনা করেছেন।
বর্তমানে রাজ্যসভায় আপের সাংসদ সংখ্যা ১০। সেখান থেকে ছয় জন সাংসদের বিজেপিতে যোগদান দলের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
গত ২ এপ্রিল রাঘবকে রাজ্যসভার উপ-নেতার পদ থেকে সড়িয়ে দেয় আপ। সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয় অশোক মিত্তালকে। এদিন রাঘবের সাথে অশোক মিত্তালও জানিয়েছেন যে তিনি বিজেপিতে যোগদান করছেন।
আপ নেতৃত্বের সাথে চড্ডার সংঘাতকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তৈরি হয় নতুন জল্পনা। আপের পক্ষ থেকে দাবি করা হয় রাঘব সংসদে বিজেপির বিরুদ্ধে নীরব থাকছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তিনি কোন কথা বলছেন না। তারপরই পাজ্ঞাব সরকার তার নিরাপত্তা তুলে নিলে কেন্দ্রীয় সরকার তাকে ওয়াই ক্যাটেগোরির নিরাপত্তা দেয়। সেখান থেকেই শুরু হয় জল্পনা।

আপ নেতা সঞ্জয় সিং এই প্রসঙ্গে বলেন, ‘পাজ্ঞাবের আপ সরকারকে বিপাকে ফেলার জন্য দল ভাঙাচ্ছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ।’

Comments :0

Login to leave a comment