Rahul Gandhi

রাজ্য প্রচারে এসে রাহুল নিশানায় তৃণমূল - বিজেপি

রাজ্য

রায়গজ্ঞে নির্বাচনী প্রচারে এসে বিজেপি এবং তৃণমূলকে এক যোগে নিশানা করলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার নির্বাচনী প্রচারে এসেছিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপিকে জায়গা করে দিয়েছে তৃণমূল। নাহলে বিজেপির এখানে কোন জায়গা ছিল না।’
সভায় রাহুল বিজেপি তৃণমূলকে নিশানা করে বলেন, ‘রাজ্যে শিল্প ধ্বংস করেছে মমতা দেশের শিল্প ধ্বংস করছে মোদী।’
উল্লেখ্য সিঙ্গুরে টাটা কারখানা বিরোধী আন্দোলনে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির অন্যতম সঙ্গী ছিল বিজেপি। তৎকালিন বিজেপি সভাপতি রাজনাথ সিংকে দেখা গিয়েছিল মমতা ব্যানার্জির ধর্ণা মঞ্চে।
এদিন রাহুল বলেন, ‘বাংলা আগে শিল্প তালুক ছিল। এখন কোন শিল্প নেই। তৃণমূল বলেছিল ৫ লক্ষ যুবক যুবতীকে চাকরি দেবে, কিন্তু দেয়নি। এখন ৮৪ লক্ষ যুবক যুবতী বেকার ভাতার জন্য আবেদন করেছে।’ 

সারদা, রোজভ্যালি, কয়লা পাচার সহ একাধিক দূর্নীতি নিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন রাহুল।
রাহুল গান্ধী বলেন, ‘তৃণমূল রাজ্য জুড়ে সন্ত্রাসের পরিবেশ কায়েম করেছে। রাজ্যের উন্নয়নের জন্য তৃণমূল কোন কাজ করেনি।’ বিজেপি তৃণমূলকে এক যোগে রেখে লোকসভার বিরোধী দলনেতা বলেন, ‘কেন্দ্রীয় সরকার যেমন টাকা আটকে রেখেছে, তেমন তৃণমূলও রাজ্যের উন্নতির জন্য কোন কাজ করেনি।’ 
এদিন রাজ্যে বাড়তে থাকা নারী নির্যাতন নিয়েও সরব হয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘এরাজ্যে মহিলাদের কোন নিরাপত্তা নেই। নারী নির্যাতন বাড়ছে। বিজেপি শাসিত রাজ্য গুলোতেও একই অবস্থা। তৃণমূল এবং বিজেপি উভয়ই হিংসাকে মদত দেয়।’

নরেন্দ্র মোদী চোখে চোখ রেখে কথা বলতে পারেননা। নিজেকে আমেরিকার কাছে বিকিয়ে দিয়েছে  বলে কটাক্ষ করলেন রাহুল গান্ধী।
মঙ্গলবার দুপুরে রায়গঞ্জে স্টেডিয়ামে জেলার কংগ্রেস প্রার্থীদের সমর্থনে সভা করলেন  রাহুল গান্ধী। সঙ্গে দীপা দাসমুন্সি ছিলেন কাশ্মিরের নেতা কে মির।  
বিজেপি ভারতকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। আর তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে এসেছে। একবার ভেবে দেখতে হবে মোদি দিদি উভয়ে বাংলার আমজনতার শত্রু।
আমেরিকার সাথে যে ডিল করেছেন নরেন্দ্র মেদী। এপস্টিন ফাইল নিয়ে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন রাহুল। 
আর নরেন্দ্র মোদী ট্রাম্পের কথায় উঠে আর বসে। এদেশের সর্বনাশ ডেকে আনতে  নরেন্দ্র মোদীর সম্পূর্ণ কন্ট্রোল ট্রাম্পের হাতে।
নরেন্দ্র মোদী আদানীর জন্য কাজ করছে। আদানী ও মোদীকে একসাথে মোদানী কোম্পানী হিসেবে কটাক্ষ করেন তিনি।
দেশকে বিক্রি করে দিয়েছে নরেন্দ্র মোদী। দেশের কৃষি সেক্টর আমেরিকার কৃষকদের জন্য খুলে দিয়েছে। নরেন্দ্র মোদী আমেরিকার কথা ছাড়া রুশ, ইরান, ভেনিজুয়েলা থেকে তেল কিনতে পারবেনা। দেশের সমস্ত ডেটা সমস্ত ডেটা আমেরিকার অধীনে করে দিয়েছে। সমস্ত সোশ্যাল মিডিয়ার ডেটা দিয়ে দিচ্ছে যা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে। 
সাড়ে ৯ লাখ কোটি টাকার পন্য আমেরিকার থেকে কিনছে যা এদেশের ব্যবসায় প্রভাব পড়ছে। মনিপুরে জ্বালিয়ে দিয়েছে।

Comments :0

Login to leave a comment