Weather

বাড়বে গরমের দাপট, বলছে আবহাওয়া দপ্তর

রাজ্য কলকাতা

আগামী কয়েকদিনে বাড়বে গরমের দাপট। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ক্রমেই চড়বে পারদ, বাড়বে অস্বস্তিও। ইতিমধ্যেই কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি, আর আগামী কয়েক দিনে তা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দফতর জানিয়েছে, শুষ্ক আবহাওয়ার জেরে গরমের সঙ্গে অস্বস্তিও বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গেও একই ছবি দেখা যাবে। আগামী কয়েক দিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। 

শনিবারের মধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে অনুমান। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দুদিন কোন বৃষ্টির সম্ভাবনা নেই। 

রবিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও আপাতত শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও তাপমাত্রা বাড়বে। তবে রবিবার থেকে বুধবারের মধ্যে সেখানে আবারও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

Comments :0

Login to leave a comment