সাধারণ মানুষের মধ্যে বইপড়ার সংস্কৃতিকে জোরদার করার লক্ষ্যে নভেম্বরের ২৪ থেকে ২৯ তারিখ পর্যন্ত ন্যাশনাল বুক ট্রাস্ট ও মহারাষ্ট্র সরকারের উদ্যোগে 'মুম্বাই বই উৎসব' শুরু হচ্ছে।
সান্তাক্রুজে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের কালিনা ক্যাম্পাসে এই উৎসবটি অনুষ্ঠিত হবে। থানেতে একটি প্রেস কনফারেন্স করে এই উৎসবের ঘোষণা করা হয়।
এনবিটি ও মুম্বাই সরকারের পাশাপাশি মুম্বাই বিশ্ববিদ্যালয় এবং বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) এই ছয় দিনব্যাপী উৎসবটির আয়োজন করেছে । এই উৎসবে নভি মুম্বাই ও থানে সহ সমগ্র মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলের বইপ্রেমীরা সমবেত হবেন বলে আশা করা হচ্ছে।
এনবিটি (NBT)-এর চেয়ারম্যান অধ্যাপক মিলিন্দ মারাঠে ও অন্যান্যদের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, এই বই উৎসবে ৪০০টি প্রকাশনা সংস্থার প্রায় ৬০০টি স্টল থাকবে, যেখানে বিভিন্ন ধারার বইয়ের বিশাল সংগ্রহ পাওয়া যাবে। এই বইমেলায় প্রবেশ সবার জন্য উন্মুক্ত থাকবে এবং মেলাটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
সেইসঙ্গে, শিশুদের মধ্যে পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে একটি বিশেষ শিশু-জোন প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চালু থাকবে। সেখানে গল্প বলা, উচ্চস্বরে পড়া, নীরবে পড়া, ছবি আঁকা, কার্টুন তৈরি এবং মারাঠি ক্যালিগ্রাফির মতো বিভিন্ন বিষয় থাকবে বলেও জানা গিয়েছে।
MUMBAI BOOK FESTIVAL
বইপড়ার সংস্কৃতিকে জোরদার করার লক্ষ্যে ২৪ তারিখ থেকে শুরু মুম্বাই বই উৎসব
×
Comments :0