POETRY | SOURAV DUTTA | BIVUTIVUSHANER GRAM | MUKTADHARA | 2026 APRIL 8 | 3rd YEARsourav

কবিতা | সৌরভ দত্ত | বিভূতিভূষণের গ্রাম | মুক্তধারা | ২০২৬ এপ্রিল ৮ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

POETRY  SOURAV DUTTA  BIVUTIVUSHANER GRAM  MUKTADHARA  2026 APRIL 8  3rd YEARsourav

কবিতা

মুক্তধারা

বিভূতিভূষণের গ্রাম

✍️ সৌরভ দত্ত

২০২৬ এপ্রিল ৮  | বর্ষ ৩

নেমে আসা ছায়াঘেরা সরু রাস্তা 
বিভূতিভূষণের গ্রাম পাশে শান্ত দিঘি
মেঘেদের ঘরবাড়ি উড়ে এলো জলে
হাঁসের চিবুকে ঠোঁট রাখে প্রেয়সীলতাটি
সেও তো চিনেছিল পরমা প্রকৃতি
অপু-দুর্গার কাশবনে পথের পাঁচালি
ছেঁড়া বিছানায় শুয়ে ইন্দির ঠাকরুণ
বিষাদের অব্যক্ত দৃষ্টি নিয়ে 
নিঃসঙ্গ মানুষ খন্ডহরে বেঁচে আছে একা
টপটপ করে গড়িয়ে পড়ছে রক্তসন্ধ্যা
জনপদে নৃত্যপটিয়সীর সাজ খুলে গেছে
আকাশের গুহার ভিতর
নীলচে প্রদীপের আলোয়
পুথি মেলে বসেছে আলতো বাতাস
মরা শালিকের ঠ্যাং এর মতো 
অন্ধকারের জার্নাল লেখে কেউ
ফিরে আসে অনুরাগ-- ইচ্ছামতী নদী
সেই সব মুহূর্তেরা বেঁচে থাকে যাপন গহ্বরে
পুড়ে যাওয়া কবিতার খাতা 
যেন আমার প্রথম প্রেমিকা।

Comments :0

Login to leave a comment