গল্প
নতুনপাতা
--------------------------
সুন্দরের নববর্ষ
--------------------------
রাহুল চট্টোপাধ্যায়
সুন্দর নামটার মধ্যেই একটা আনন্দ লুকিয়ে আছে।সে যখন মায়ের কোল জুড়ে এসেছিল তখন তার ঠাকুর মা নাম দিয়েছিল সুন্দর।
চাষীর ঘরের ছেলে সুন্দর।বাপের সঙ্গে মাঠেঘাটে ঘুরেই তার বেড়ে ওঠা। গ্ৰামের মাটি মেখে খেলেধুলে জীবনটাকে দেখেছে তিরিশ বছর ধরে। চৈত্রের গরমে মাঠের কাজ করতে করতে হাঁফ ধরে সুন্দরের, একটু জিরোয়। জিরোতে জিরোতে ভাবে ছোটবেলার চৈতে গাজন আর পয়লা বৈশাখের কথা। চড়ক শেষ হতেই নতুন বছরের আনন্দে মেতে উঠতো তারা সকলে। তিল অনেক রাত পর্যন্ত রান্নার যোগাড় করতো। আজ মা,নেই,বাবা নেই। আসলে সময়টাও নেই। তার সে ছোটবেলা হারিয়ে গেছে। বসে বসে সে দেখে সেদিনের ছবি। মনে হয় আজ কতো গানবাজনা হয়,ডিজে বাজিয়ে কতো নাচ হয়। কিন্তু প্রাণ কই! পুরনো নতুন বছরের দিন,সেই বাবার মাছধরা,মায়ের শাক ভাজার গন্ধ গ্ৰাম থেকেও হারিয়ে গেছে।
তবু সুন্দর স্বপ্ন দেখে , আবার পুরনো সে গ্ৰাম ফিরিয়ে আনার কথা ভাবে। মনে করে একদিন সে নতুন বছরের আনন্দে ফিরবেই। নতুন করে সেজে উঠবে গ্ৰামবাংলা।
Comments :0