West Bengal Election

ভবানীপুরে পরাজিত মমতা, গণনা ঘিরে তুমুল ক্ষোভ

রাজ্য

ভবানীপুরে পরাজিত তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। ১৫ হাজার ১১৪ ভোটে বিধানসভার বিরোধী দলনেতা বিজেপি’র শুভেন্দু অধিকারী জয়ী হয়েছেন।  রাজ্যে ২৯৩টি আসনের মধ্যে বিজেপি ১৬৬টি আসনে জয়ী এবং ৪২টিতে এগিয়ে আছে। তৃণমূল ৫৯টি আসনে জয়ী এবং ২০টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস মাত্র দুটি আসনে জিতেছে। আমজনতা উন্নয়ন পার্টি  ২টি আসনে জয়ী হয়েছে। সিপিআই(এম) জয়ী হয়েছে ১টি আসনে। আইএসএফ পেয়েছে ১টি। ফলতা আসনে ২১ মে পুনঃনির্বাচন হবে। মমতার কাছে শুভেন্দুর এটি দ্বিতীয় জয়। ২০২১ সালে নন্দীগ্রামে মমতা ব্যানার্জীর বিরুদ্ধে জিতেছিলেন শুভেন্দু। ঘোষণার আগেই মমতা ব্যানার্জি গণনা কেন্দ্র ছেড়ে চলে যান। তাঁর অভিযোগ, ‘‘গণনা কেন্দ্রের ভেতরে তাঁকে ধাক্কা দেওয়া হয়েছে এবং মারধরও করা হয়েছে। পুনরায় গণনা হওয়া উচিত বলে তিনি দাবি করেন।’’ শুধু  মমতা ব্যানার্জি একা পরাজিত হননি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দমকলমন্ত্রী সুজিত বসু, ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসও হারের মুখে। ২৯৩টি আসন থেকে প্রাপ্ত প্রবণতা অনুযায়ী, এটা এখন স্পষ্ট যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তাঁর সরকার বাংলা থেকে ক্ষমতাচ্যুত হচ্ছেন।

Comments :0

Login to leave a comment