Canada Indian Origin Couple Shot Dead

কানাডায় গুলিতে নিহত দুই ভারতীয় বংশোদ্ভূত

আন্তর্জাতিক

কানাডায় ওয়ালমার্ট স্টোরের সামনে গুলিতে নিহত হলেন দুই ভারতীয় বংশোদ্ভূত। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারেতে এই ঘটনায় সংগঠিত অপরাধ চক্রের যোগসাজশের অনুমান করছে পুলিশ।
কানাডার হত্যা তদন্ত বিভাগ জানিয়েছে নিহত পুরুষের নাম গগনপ্রীত রেহাল (২৩) এবং মহিলার নাম সুখজিৎ কৌর (২৪)। 
সিবিসি নিউজ জানিয়েছে যে গগনপ্রীতের বিরুদ্ধে পুলিশে অস্ত্র সংক্রান্ত লেনদেনের অভিযোগ ছিল। তবে সুখজিৎ সে দেশে নতুন। দু’জনেই থাকতেন সারের পাশে ডেলটা টাউনশিপে। 
গত ১৫ নভেম্বরে এই ঘটনায় সম্পর্কে কানাডার প্রশাসন জানিয়েছে যে খবর পেয়েই পুলিশ পৌঁছেছিল। দু’জনকেই রাস্তায় পড়ে থাকতে দেখে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

Comments :0

Login to leave a comment