CITU Parliament March South 24 Parganas

সংসদ অভিযানের প্রচারে ডায়মন্ডহারবার-কুঁদঘাট জাঠা সিআইটিইউ’র

জেলা

পরিবহণ জাঠায় সিআইটিইউ নেতা দেবাশিস দে, দীপঙ্কর শীল প্রমুখ।

দিল্লিতে সংসদ অভিযানে যাচ্ছেন শ্রমিকরা। ১-৩ ডিসেম্বর এই কর্মসূচির ডাক দিয়েছে সিআইটিইউ। তার প্রচারে, রবিবার, ২২ নভেম্বর, ডায়মন্ড হারবার থেকে কুঁদঘাট পরিবহণ জাঠা করল সিআইটিইউ দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটি। 
১-৩ডিসেম্বর দিল্লিতে সিআইটিইউ’র সংসদ অভিযান হবে শ্রম কোড বাতিলের দাবিতে। এসআইআর বাতিলের দাবিও তুলছেন শ্রমিকরা। 
পাশাপাশি, ৪২০০০টাকা মাসিক বেতন, ২১০০০টাকা পেনশনের দাবি সহ এক গুচ্ছ দাবি নিয়ে সংসদ অভিযান হবে। লক্ষাধিক শ্রমিক যোগ দিচ্ছেন দিল্লিতে। 
সারা দেশে চলছে প্রচারে। প্রচার চলছে রাজ্যেও। 
সিআইটিইউ দক্ষিণ ২৪পরগনা জেলা কমিটি ডায়মহারবার থেকে কুঁদঘাট পরিবহণ জাঠা করেছে। এই জাঠায় হকার, রেল হকার, গিগ, জুট, ওলা উবের থেকে সংগঠিত এবং  অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা শামিল হয়েছেন।
সিআইটিইউ জেলা সভাপতি দীপঙ্কর শীল এবং সম্পাদক দেবাশিস দে জানিয়েছেন যে  ১০০কিলোমিটার যাত্রা পথে ৩০টি পথ সভা হয়েছে। ডায়মন্ড হারবার থেকে যাত্রা শুরু করেন জেলা সম্পাদক দেবাশীষ দে, দীপঙ্কর শীল, ইন্দ্রজিৎ সামন্ত, প্রসূন দাসগুপ্ত, আশুতোষ দে। 
যাত্রা পথে প্রচার সভায় আমতলা তে মধুজা সেন রায় গৌতম মাজি, উস্থিতে শাহনওয়াজ মোকামি, কামালগাজিতে গৌতম দত্ত বক্তব্য রাখেন। জাঠা শেষ হয় কুঁদঘাট ব্রিজে। সমাপ্তি সভায় বক্তব্য রাখেন কৌস্তভ চ্যাটার্জি, দেবাশীষ দে, মধুজা সেনরায়।  সিআইটিইউ জেলা নেতৃবৃন্দ বলেছেন, সংসদ অভিযান সফল করতে জেলা জুড়ে প্রচার অভিযান চলছে। সিআইটিইউ’র দাবি, জেলায় বন্ধ কল কারখানার জমিতে কারখানা করতে হবে, প্রকল্প শ্রমিকদের শ্রমিকের মর্যাদা দিতে হবে, ওয়াও মোমো কারখানার ক্ষতিগ্রস্তদের পরিবারকে ২৫ লক্ষ টাকা দিতে হবে, সাগরে ম্যানগ্রোভ কেটে মৎস শ্রমিকদের উচ্ছেদ করা যাবে না। সংসদ অভিযানে জেলা থেকে তিনশোর বেশি শ্রমিক দিল্লি যাবেন।

Comments :0

Login to leave a comment