SFI CU Police Lathicharge

এসএফআই কর্মীদের বেধড়ক মার পুলিশের, পরশু বই হাতে মিছিল

রাজ্য কলকাতা

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে লাঠি হাতে মারমুখী পুলিশ।

বুক স্টলে বোমা ছোঁড়ায় বহিরাগত দুষ্কৃতীরা কেন ঘুরে বেড়াচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। পুলিশের সামনে এই প্রশ্ন তুলে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনেই বিক্ষোভ দেখাতে থাকে এসএফআই। পুলিশ দুষ্কৃতীদের ধরার বদলে বেধড়ক লাঠিপেটা করল এসএফআই কর্মীদেরই।
বৃহস্পতিবারের এই ঘটনায় তীব্র নিন্দা করেছে এসএফআই। সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেছেন, যারা বুক স্টলে বোমা ছুঁড়েছে, তারা কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে কী করে? এই প্রশ্নটাই পুলিশের সামনে করতে চাইছিলা। প্রশ্ন শুনেই পুলিশ খেপে গিয়েছে। বোঝা যাচ্ছে যে গতকাল এবিভিপি’র যে বাহিনী গতকাল অসভ্যতা করেছে তারা আসলে পুলিশের পোষা। তাই তাদের নিয়ে প্রশ্ন করতে গেলেই পুলিশ খেপে যাচ্ছে। 
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনেই চলছিল এসএফআই’র জমায়েত। এবিভিপি’র দু’জনকে গেট থেকে বেরতে দেখা যায়। এদের নামে জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করা হয় আগেই। এসএফআই কর্মীরা মোতায়েন পুলিশ বাহিনীর কাছে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। পুলিশ বেপরোয়া লাঠি চালায়। মহিলা পুলিশ না থাকলেও মহিলাদের মারধর করা হয়েছে। পুলিশ অশ্রাব্য ভাষায় গালিগালাজ। ঘুঁষি পর্যন্ত চালায়।
উল্লেখ্য, গতকাল, সারা দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বুকট স্টল ঘিরে ঝামেলা পাকায় এবিভিপি। বামফ্রন্ট সভাপতি এবং এসএফআই’র প্রতিষ্ঠাতা সম্পাদক বিমান বসু বুক স্টলে গেলে তাঁকে উদ্দেশ্য করে কুমন্তব্য চালাতে থাকে। সেখানেই শেষ নয়। রাতে বুক স্টলে ইট বোমা ছুঁড়তে থাকে এবিভিপি’র এই বাহিনী।
গতকাল রাতেই এসএফআই’র বিক্ষোভের জেরে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে বাধ্য হয়  
জোড়াসাঁকো থানা। অথচ কেউ গ্রেপ্তার হয়নি। 
বৃহস্পতিবার অভিযুক্তদের বিরুদ্ধএ ব্যবস্থার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই। বৃষ্টির মধ্যেও জড়ো হন ছাত্রছাত্রীরা। ছিলেন দেবাঞ্জনও।
এসএফআই বলে, গত মঙ্গলবার বুক স্টল করতে না দেওয়ার জন্য আমাদের ৪১ জনকে গ্রেপ্তার করে মামলা দায়ের করা হয়েছে। অথচ এবিভিপি’র বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেই।
এসএফআই নেতৃবৃন্দ বলেন, এবিভিপি বহিরাগতদের এনেছে। যারা হুজ্জুতি চালিয়েছে তাদের একজন বেলদা কলেজে অভিযুক্ত, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অভিযুক্ত। খুনের চেষ্টার অভিযোগ আছে। গতকাল জোড়াসাঁকো থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। তারপরও ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে কী করে? 
এদিকে আগামী পরশু, ২১ নভেম্বর, বই হাতে মিছিলের ডাক দিয়েছে সব বামপন্থী ছাত্র সংগঠন।এই মিছিল ২০ তারিখ হওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার জন্য একদিন পিছানো হয়।

Comments :0

Login to leave a comment