সারা ভারত কৃষকসভার ৩৬ তম সম্মেলন থেকে সভাপতি পদে সর্বসম্মতিতে পুর্ননির্বাচিত হয়েছে অশোক ধাওয়ালে। সাধারণ সম্পাদক পদে পুনরায় সর্বসম্মতিতে নির্বাচিত হয়েছেন বিজু কৃষ্ণাণ। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন পুষ্পেন্দু ত্যাগী।
সম্মেলন থেকে প্রতিনিধিরা ১৬৭ জনের কাউন্সিল সদস্যকে নির্বাচিত করেন। কাউন্সিল সদস্যরা প্রথম বৈঠক থেকে বিজু কৃষ্ণাণকে সাধারণ সম্পাদকের পাশপাশি ৮৬ জনের কেন্দ্রীয় কমিটি ও ২৭ জনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্যদের নির্বাচিত করেন। কৃষকসভার সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সংগঠনের প্রবীণ নেতা হান্নান মোল্লা ও সাংসদ অমরা রাম। পশ্চিমবঙ্গ থেকে সহ সভাপতি ও সহ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেণ যথাক্রমে অমল হালদার ও পরেশ পাল।
৩৬ তম সম্মেলনে প্রতিনিধি ও দর্শক মিলিয়ে ৮৭৩ জন উপস্থিত ছিলেন। উপস্থিত প্রতিনিধিদের মধ্যে প্রান্তিক কৃষক ৭৫ শতাংশ। প্রবীণ প্রতিনিধি ছিলেন কেরলের এম এম মানি। সর্বকনিষ্ঠ প্রতিনিধি ছিলেন বিহারের প্রিয়া কুমারী। প্রতিনিধিদের মধ্যে রাজনৈতিক কারণে সর্বোচ্চ পাঁচ বছর জেলবন্দি ছিলেন হিমাচল প্রদেশের প্রতিনিধি রাকেশ সিং।
aiks
অশোক ধাওয়ালে, বিজু কৃষ্ণাণ পুনর্নির্বাচিত
×
Comments :0