WEATHER

ফের ঘূর্ণিঝড় সাগরে, ভারী বৃষ্টি রাজ্যের ৪ জেলায়

রাজ্য কলকাতা

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণিঘড়। এই ঘূর্ণিঝড়টার নাম দেয় হয়েছে 'আখবান'। দক্ষিণ-পূর্ব এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি রবিবার একই জায়গায় অবস্থান করছে। নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ১৬ নভেম্বর সোমবার দক্ষিণ ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ১৭ নভেম্বর মঙ্গলবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরবর্তী ২ দিনে এটি আরও শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলের অভিমুখে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও কোথায় ল্যান্ডফল হবে তা নির্দিষ্ট করে জানায়নি মৌসম ভবন। 
বর্তমানে নিম্নচাপটি শ্রীলঙ্কার ত্রিনকোমালি থেকে প্রায় ৬৩০ কিমি পূর্বে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শ্রী বিজয় পুরম থেকে ৬৯০ কিমি পশ্চিম-দক্ষিণপশ্চিমে, তামিলনাড়ুর চেন্নাই থেকে ৮৪০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ১০১০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ১১৩০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থিত।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পশ্চিম বঙ্গের জন্য আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। বৃহস্পতিবার থেকে দক্ষিণ বঙ্গের সব জেলায় বৃষ্টির হবে। রাজ্যের দুই উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি সহ  দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার বৃষ্টির প্রভাব কমলেও বিক্ষিপ্ত ভাবে দক্ষিণের সব জেলায় কমবেশি বৃষ্টি হবে।  

১৭ থেকে ২০ তারিখ মৎস্যজীবীদের গভীর সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  

 

Comments :0

Login to leave a comment