তারাতলা এলাকায় একটি ছয় চাকার লরির ধাক্কায় শুক্রবার এক স্কুলছাত্র নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তারাতলা থানার এক পুলিশ আধিকারিক জানান, ওই ছাত্র সাইকেলে করে মাঝেরহাট রেলওয়ে স্টেশনের কাছাকাছি যাওয়ার সময় সিমেন্টবোঝাই একটি ছয় চাকার লরি পেছন থেকে তার সাইকেলটিকে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পরে ওই ছাত্র। তখনই তাকে চাকার তলায় পিষে দেয় লরিটি। তারপর, স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
প্রতিবেশীরা জানিয়েছেন, আনমোল ঝা (১২) নামের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্র প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটেছে।
এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা গাড়িটিতে ভাঙচুর চালান এবং রাস্তা অবরোধ করেন। ওই আধিকারিক জানান, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ পাঠানো হয় এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুরের ব্যাস্ত সময় কিভাবে একটি ছয় চাকার লরি রাস্তায় চলছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে তারাতলা থানার পুলিশ।
Schoolboy killed after hit by lorry
তারাতলায় লরির ধাক্কায় সাইকেল আরোহী স্কুলছাত্রের মৃত্যু
×
Comments :0