অস্বাভাবিক হারে বাড়ছে জিনিসের দাম। আরেকদিকে আক্রমণ হচ্ছে বাংলার সম্প্রীতি সহাবস্থানের সংস্কৃতির ওপর। তার বিরুদ্ধে ফের রাস্তায় নামবে সিপিআই(এম)। বামপন্থী দলগুলির সঙ্গে একযোগে পৌঁছানো হবে বাড়ি বাড়ি।
শুক্রবার, ১৩ নভেম্বর, সিপিআই(এম) রাজ্য দপ্তর মুজফ্ফর আহ্মদ ভবনে সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচি জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। দু’দিনের রাজ্য কমিটির বৈঠক শেষে এদিন সাংবাদিক সম্মেলন করেন তিনি।
সেলিম জানান যে এসআইআর-র নামে ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার বিরুদ্ধেও ফের চলবে আন্দোলন। (LIVE: পুলিশ শাসকদলের হয়ে গুণ্ডামিতে মদত দিচ্ছে: সাংবাদিক সম্মেলনে সেলিম)
সেলিম বলেন, আড়াই মাসে ঘটনাক্রম নিয়ে আলোচনা হয়েছে রাজ্য কমিটির বৈঠকে। আমাদের শিক্ষা সংস্কৃতি, বাংলার সংস্কৃতির ওপর যে আক্রমণ তা নিয়ে পর্যালোচনা হয়েছে। কর্মসূচি নেওয়া হয়েছে।
সেলিম জানান, ১৫-২২ নভেম্বর ‘বাড়ি বাড়ি বুক স্টল কর্মসূচি’ হবে। এই প্রসঙ্গে তিনি বলেন, আমরা সাফল্যের সঙ্গে এই হুমকি হামলার মোকাবিলা করে বুক স্টল করেছি। এবার সব থেকে বেশি স্টল হয়েছে, বই বিক্রি হয়েছে। অনেক বেশি সংখ্যায় মানুষ স্টলে এসেছেন।
শারদ সংখ্যার বিক্রি এবার বেড়েছে। অনেকে ভেবেছিল সামাজিক মাধ্যমের জন্য ছাপা বইয়ের ওপর আগ্রহ কমে গিয়েছে। কিন্তু তা হয়নি। তিনি বলেন, বুক স্টলে যাঁরা আসতে পারেননি তাঁদের কাছে নভেম্বর বিপ্লব বার্ষিকী পালনের অংশ হিসেবে পার্টিকর্মীরাই পৌঁছাবেন বাড়ি বাড়ি বুক্ স্টল কর্মসূচিতে।
সেলিম বলেন, শিক্ষা বাঁচানোর জন্য যে উদ্যোগ নেওয়া দরকার ছিল রাজ্যের নতুন সরকার সেটা করেনি। উল্টে সংযুক্তিকরণের নাম করে স্কুলগুলিকে তুলে দেওয়ার ব্যবস্থা করছে। সর্বনাশ থেকে শিক্ষাকে ফিরিয়ে আনার কোনও কাজ করছে না। উল্টে শিক্ষা মন্ত্রী সহ বাকিরা অবৈজ্ঞানিক কথা বলছেন। অপবিজ্ঞানের প্রচার করছেন। ভারতে দূষিত শহরের সংখ্যা সব থেকে বেশি। শাসক দল বলছে বাজি ফাটলে রোগ কমে, এটা অপবিজ্ঞান। ইতিহাসকে বদলানো হচ্ছে মিথ্যা কল্পনা দিয়ে। ধর্ম দর্শনকে প্রতিদিন ধর্ষণ করা হচ্ছে।
সেলিম বলেন, বিজেপি সরকার রাজ্যকে আরও সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে। বেকারদের প্রশ্নে একটিও পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশে গোটা দেশের মধ্যে সব থেকে বেশি শূন্য পদ আমাদের রাজ্যে। আগের সরকারের অপকর্মের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে বিধানসভা ভোটে। এখন তাদের পাশে বসিয়ে কাজ করছেন। তোলাবাজি, দুর্নীতি একটুও কমেনি।
সেলিম বলেন, সাগর থেকে কৃষ্ণনগর পর্যন্ত গঙ্গার দুইপার আদানির হাতে তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আর শুভেন্দু বলছে আদানি হাসপাতাল করবে।
সেলিম বলেন, জিনিসের দাম বাড়ছে ব্যাপক হারে। সেখানে মূল্যবৃদ্ধি নিয়ে প্রচার সংগঠিত হবে। রাজ্য জুড়ে জনসংযোগ হবে। তিনি বলেন, যে তৃণমূলের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছিল তারাই আজ বিজেপি’র নেতা। রাজ্যে অপরাধ বাড়ছে। তিনি বলেন, পুলিশ এখন বিজেপির নেতা মন্ত্রী আর তৃণমূল থেকে যারা এলো তাদের সুরক্ষা দিতে ব্যস্ত।
এসআইআর প্রসঙ্গে সেলিম বলেন, বামপন্থী দলগুলি ঐক্যবদ্ধ ভাবে দাবি করছে যে যাদের নাম বাদ দেওয়া হলো তাদের নাম তুলতে হবে তালিকায়। বামপন্থীরা প্রথম এসআইআর’র নামে এই নাম বাদ দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছিল।
তিনি বলেন যে এসআইআর পর্বে ‘ম্যাপিং’-এ নাম থাকা সত্ত্বেও ভোটার তালিকায় নাম বাদ গিয়েছে। এদের সবার নাম ফিরিয়ে দিতে হবে তালিকায়। বাদ দিতে হলে ব্যাখ্যা দিতে তার কারণ। এই দাবিতে টানা আন্দোলনে রয়েছে বামপন্থীরা।
CPI-M West Bengal State Meet
মূল্যবৃদ্ধি, এসআইআর থেকে ‘বাড়ি বাড়ি বুক স্টল’-এ জোর সিপিআই(এম) রাজ্য কমিটির
দীপাবলিতেও হয়ে বই বিক্রি। হবে বাড়ি বাড়ি বুক স্টলও।
×
Comments :0