rasgulla explosion

রসগোল্লা ভেবে বোমা মুখে, বিস্ফোরণে মৃত্যু যুবকের

জেলা

ছবি AI দ্বারা নির্মিত

মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় রসগোল্লা ভেবে শূকর মারার বোমা মুখে দেওয়ায় মৃত্যু হল ৩৫ বছরের রাজেন্দ্র বারাউতিয়ার। মঙ্গলবার রাতে পাদারিয়া ছান্তা গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে খবর, উঠোনে বসে আগুন পোহানোর সময় প্রতিবেশী রামভগত বারাউতিয়া তাঁকে একটি বোমা রসগোল্লা বলে দেন। সেটি মুখে দিতেই বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত রাজেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনায় রামভগতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারা এবং বিস্ফোরক পদার্থ আইনের ৩ ও ৪ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। কী ভাবে অভিযুক্তের হাতে বিস্ফোরক এল এবং কেন তিনি সেটি রাজেন্দ্রকে দিয়েছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

Comments :0

Login to leave a comment