Sonam Wangchuk has been removed from the protest site

লেহ'র প্রতিবাদস্থল থেকে সরানো হলো সোনম ওয়াংচুককে, বাড়িতেই থাকতে বললো পুলিশের

জাতীয়

পরিবেশ আন্দোলনের কর্মী সোনাম ওয়াংচুককে বুধবার আন্দোলন স্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরে, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে তার বাড়ি পৌঁছে দেওয়া হয়। পুলিশের তরফে তাঁকে আপাতত বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 
ওয়াংচুক সহ লেহ অ্যাপেক্স বডি (এলএবি) ও কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (কেডিএ)-র নেতারা ৪ ডিসেম্বর হিল কাউন্সিল নির্বাচনের আয়োজন নিয়ে অসন্তোষ প্রকাশের মাত্র কয়েক ঘণ্টা পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তীব্র শীত এবং ঋতুভিত্তিক স্থানান্তরের জন্যই  তাঁরা নির্বাচনের বিরোধিতা করেছিলেন। 
পুলিশ এক প্রকাশ্য বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে,  নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে লেহ পৌরসভার সীমানার মধ্যে বিক্ষোভ ও অন্যান্য জনসমাবেশ নিয়ন্ত্রণের নির্দেশাবলি মেনেই ওয়াংচুকের বিরুদ্ধে এই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 
পুলিশ জানিয়েছে যে শৃঙ্খলা ভঙ্গের  আশঙ্কা রোধ করতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে জারি করা নিষেধাজ্ঞাগুলোর পরিপ্রেক্ষিতেই  এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
লাদাখ পুলিশের ডিরেক্টর জেনারেল, আনন্দ জৈন, এক্স পোস্ট করে বলেন," লেহ'র জেলাশাসক এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশিত নিষেধাজ্ঞা মেনেই সোনাম ওয়াংচুককে তার বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে।" 
পুলিশ জানিয়েছে যে, লাদাখে পঞ্চায়েত, পৌরসভা এবং এলএএইচডিসি নির্বাচনের পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণকে জারি করা নিষেধাজ্ঞাগুলি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। একইসঙ্গে, আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন যেকোনো বিষয় থেকেও বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।
লাদাখের স্বায়ত্তশাসিত পর্বতঅঞ্চল উন্নয়ন পরিষদ (LAHDC)-র  আটটি আসনের নির্বাচনের পাশাপাশি, এই কেন্দ্রশাসিত অঞ্চলে ২১ নভেম্বর পৌরসভা ও পঞ্চায়েত নির্বাচনও রয়েছে।
লাদাখের দুই অংশ কার্গিল এবং লেহ'র স্বায়ত্তশাসন ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে সামনের সারিতে থেকে আন্দোলন করা কেডিএ এবং এলএডি, এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করছেন। পাশাপাশি, তাঁরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এলএএইচডিসি (LAHDC) নির্বাচন স্থগিত করার বিষয়ে সহায়তার আবেদন জানিয়েছেন।
লেহ-তে এলএএইচডিসি (LAHDC) নির্বাচন স্থগিত করার দাবিতে বুধবার আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন ওয়াংচুক।
 

Comments :0

Login to leave a comment