RSF make a virtual library inside Minecraft

ভিডিও গেম মাইনক্র্যাফটে মিলবে ছাপতে না‌ দেওয়া খবরের লাইব্রেরি

আন্তর্জাতিক স্পটলাইট

প্রিতম ঘোষ

খবর ছাপতে দেওয়া হচ্ছে না সেন্সরের কড়াকড়িতে। ভারত যেমন‌ সংবাদ পত্রের স্বাধীনতার নিরিখে নিচের সারিতে।‌ এমন বিভিন্ন দেশের ছাপতে না দেওয়া খবর ছাপানোর অভিনব প্রয়াস করছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ (RSF) ।
জনপ্রিয় ভিডিও গেম মাইনক্রাফ্টের ভিতরে তৈরি করা হয়েছে ‘দ্য আনসেন্সরড লাইব্রেরি’ (The Uncensored Library)। এই ভার্চুয়াল গ্রন্থাগারের মূল উদ্দেশ্য, যে সব দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয় কিংবা সাংবাদিকদের লেখা নিষিদ্ধ করা হয়, সেই সব প্রতিবেদনকে পাঠকদের কাছে পৌঁছে দেওয়া। ফলে বেছে নেওয়া‌ কয়েকটি দেশের খবর থাকছে এই‌ লাইব্রেরিতে।
২০২০ সালের ১২ মার্চ, ইন্টারনেট সেন্সরশিপ বিরোধী বিশ্ব দিবসে এই গ্রন্থাগারটি চালু হয়। RSF-এর উদ্যোগে BlockWorks, DDB Germany এবং MediaMonks-এর সহযোগিতায় তৈরি হয় বিশাল এই ডিজিটাল স্থাপনা। 
মাইনক্রাফ্টের মধ্যেই পড়া যায় সৌদি আরব, মিশর, মেক্সিকো, রাশিয়া ও ভিয়েতনামের মতো দেশের সাংবাদিকদের লেখা। পরে বেলারুশ, ব্রাজিল, ইরান-সহ আরও কয়েকটি দেশের বিষয়বস্তু যুক্ত হয়েছে।  ইংরেজির পাশাপাশি সংশ্লিষ্ট সাংবাদিক বা সংবাদমাধ্যমের নিজস্ব ভাষাতেও পাওয়ায় ব্যবস্থা করা হয়েছে।
মাইনক্রাফ্টের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিশেষত তরুণ প্রজন্মের কাছে স্বাধীন সংবাদ ও তথ্যের গুরুত্ব তুলে ধরতে চায় সংগঠনটি।
ভিডিও গেম শুধু বিনোদনের মাধ্যম নয়; প্রয়োজনে তা সংবাদমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং তথ্য পাওয়ার অধিকারের পক্ষেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ডিজিটাল জগতের এই গ্রন্থাগার আগ্রহ তৈরি করেছে যথেষ্টই।

২০২৬ শে এই গ্রন্থাগারে নতুন সংযোজন হল আমেরিকা জন্য একটি নতুন হল যেখানে রাখা থাকবে আমেরিকার অপ্রকাশিত বহু সংবাদ প্রতিবেদন।

তথ্যসূত্র: রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (RSF), মাইনক্রাফ্টের সরকারি ওয়েবসাইট এবং প্রকল্প নির্মাতা BlockWorks।

Comments :0

Login to leave a comment