Book Stall

নোয়াপাড়া থেকে সিতাই সর্বত্র ভাঙ্গা বুক স্টল ফের খুলছেন সিপিআই(এম) কর্মীরা

রাজ্য জেলা

নৈহাটির ব্যানার্জি পাড়ায় ভেঙে দেওয়া তলে নতুন করে বই বিক্রি।

নোয়াপাড়া বিধানসভা এলাকার পলতা শান্তিনগর মোড় ও গাড়ুলিয়া দেশবন্ধুনগর এলাকার সি পি আই এম এর বুক ষ্টল শনিবার রাতের অন্ধকারে বি জে পি র আশ্রিত দুষ্কৃতীরা ভেঙে দেয়। এর প্রতিবাদে নোয়াপাড়া থানায় ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন সি পি আই এম রাজ্য কমিটির সদস্য গার্গী চ্যাটার্জী সহ পার্টি নেতৃবৃন্দ।
শনিবার রাতে বারাকপুর ষ্টেশনের সামনে সিপিআই(এম) বুক ষ্টল বি জে পি র আশ্রিত দুষ্কৃতীরা ভেঙে দেয়। রবিবার বিকেলে সেখানে আবার বুক ষ্টল চালু করা হয়।
নৈহাটির ব্যানার্জি পাড়া এলাকায় শনিবার রাতে পার্টির বুক ষ্টল বিজেপি  আশ্রিত দুষ্কৃতীরা ভেঙে দেয়। রবিবার বিকেলে সেখানে আবার বুক ষ্টল চালু করা হয়। বই কিনতে মানুষের ভিড়।
ভাঙচুরের পরও আবার টেবিল পেতে বই বিক্রি শুরু হলো==
হলদিয়ার ক্ষুদিরাম নগরে মার্কসীয় প্রগতিশীল পুস্তক বিক্রয় কেন্দ্রে দুষ্কৃতীদের ভাঙচুর তাণ্ডব চালায় পুনরায় টেবিল পেতে বই বিক্রির কাজ শুরু হলো।
রবিবার সিপিআইএম মহেশতলা ১ এরিয়া কমিটির অন্তর্গত বেলতলা ও সন্তোষপুর রেল গেট এলাকায় ২ টি বুক স্টল ভাঙচুর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বেপরোয়া হামলা চালিয়ে চেয়ার, টেবিল ভাঙচুর করা হয়েছে। তছনছ করা হয়েছে স্টলের বই। এই ঘটনায় এরিয়া কমিটির সম্পাদক অনিল পান্ডে রবিবার রাতে অভিযোগ করে বলেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের একটি দল আচমকা বুক স্টলে হামলা চালায়। পার্টি কর্মীরা বাধা দিলে ধ্বস্তাধ্বস্তি হয়। ফের ওই জায়গায় বুক স্টল করা হবে বলে তিনি জানান।
এদিকে রবিবার বিকেল সাড়ে ৫ টায় মার্কসীয় সাহিত্য ও পত্র-পত্রিকার স্টল খুলেছিলেন  সিতাইয়ের সিপিআই(এম) কর্মীরা। 
সবে সিতাই বাজারের এই বুকস্টলে বই কেনাকাটার ভিড় করেছিলেন সাধারন মানুষ।
এর পরেই হামলা চালায় বিজেপি।ভেঙে ফেলা হয় বুকস্টল।ছিঁড়ে ফেলা হয় বই।
আক্রান্ত হন সিপিআই(এম) নেতা নারায়ন বর্মন। স্টলে উপস্থিত ছিলেন কৃষকসভার জেলা সম্পাদক আকিক হাসান।তিনি বলেন পুলিসকে বারবার ফোন করেলেও পুলিস আসেনি।আমাদের কর্মীরা কেউ পালিয়ে যায় নি।সবাই বসে আছে ভাঙা স্টলেই।ফের আগামী কাল স্টল খুলবে।তৃনমুল গত ১৫ বছরে আমাদের স্টল বন্ধ করতে পারে নি।বিজেপিও পারবে না।আমরা ফের বসবো সোমবার।পুলিস ব্যবস্থা না নিলে প্রয়োজনে সিতাই থানা ঘেরাও করা হবে।
উল্লেখ্য দিনহাটার নাজিরহাটে শনিবার রাতে বুক স্টল ভেঙে দেয় বিজেপি।থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ফের খোলা হয়েছে বুকস্টল।

Comments :0

Login to leave a comment