MUKTADHARA | UTSAV 1433 | POETRY | LOVER MAYAJAL | ANJU BANU | 19 OCTOBER 2026 | 4th YEAR

মুক্তধারা | উৎসব ১৪৩৩ | কবিতা | লোভের মায়াজাল | আনজু বানু | ১৯ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  UTSAV 1433  POETRY  LOVER MAYAJAL  ANJU BANU  19 OCTOBER 2026  4th YEAR

মুক্তধারা

উৎসব ১৪৩৩

কবিতা

লোভের মায়াজাল 

আনজু বানু

১৯ অক্টোবর ২০২৬ 

৪র্থ বর্ষ

কী মহাপাপ করেছিল তাঁরা 
রক্ত এমন ঝরলো
আনন্দধাম কোন অপরাধে
মৃত্যু লাশে ভরলো?

দুর্গা মায়ের মোহময়ী রূপ
দেখার সাধে মনে 
ঘর ছেড়ে যাঁরা বেরিয়েছিল 
আনন্দ সন্ধানে 
শারদীয়া নয় তাদের তো মন
দুর্গা পূজায় মাতলো
তবু কেন তারা বিভৎসতায়
পায়ের তলায় মরলো?

নিজের আসন পোক্ত করতে
সবদিক ছেঁটে দাও
প্রতিবাদী সুর কোথাও না বাজে
সব পায়ে বেড়ি পরাও।
রক্তচক্ষু তাই প্রশাসন খাঁড়া 
অন্য ধারার ঘুরিয়ে
খেলনা করলো সাধারণ জীবন
মৃত্যুর কোলে শুইয়ে।

সন্তানহারা মায়েদের দেবে
অর্থের জালে মুড়িয়ে 
মানব জীবন কাটবে এমনই 
লোভের জালে জড়িয়ে?

 

Comments :0

Login to leave a comment