Book Stall Jadavpur

চড়াও পুলিশ- বুলডোজার, আটক একাধিক, সারারাত বুক স্টল বাঁচানোর লড়াই যাদবপুরে

রাজ্য কলকাতা

যে রাতে পুজো মণ্ডপে শিশুসহ অন্তত ১৮ জনের মৃত্যু হলো, সে রাতেই শহরের আরেক প্রান্তে কেবল বুক স্টল ভেঙ্গে দেওয়ার জন্য সারারাত তাণ্ডব চালালো বিজেপি সরকারের পুলিশ। 
নামানো হলো বিশাল পুলিশ বাহিনী। নামল বুলডোজার। রাত জেগে স্টল পাহারা দিলেন বামপন্থী কর্মীরা। তবে একাধিক বামপন্থী কর্মীকে আটক করেছে পুলিশ। 
শনিবার, ১৭ অক্টোবর, সন্ধ্যা থেকেই পুলিশ বাহিনী যাদবপুর এইট বি মোড়ে চড়াও হয়। স্টল ভাঙ্গার কোন নোটিশ দেখাতে না পারলেও একতরফা বামপন্থীদের বুক স্টল সরিয়ে দেওয়ার নির্দেশ দিতে থাকে। প্রতিরোধে নামেন বামপন্থী কর্মীরা। 
এখানে সিপিআই(এম) এআইএসএফ এবং এপিডিআর স্টল রয়েছে। অথচ পাশেই বিজেপি স্টলের বিষয়ে প্রশাসন নীরব। 
প্রতিরোধে নেতৃত্ব দিয়েছেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত। থেকেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। রাতে যাদবপুরে চলে আসেন এসএফআই সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ বহু ছাত্র যুব নেতা ও কর্মী। 
দফায় দফায় দেখা গিয়েছে বিশাল বাহিনী ঢুকছে, রাতে বুলডোজার ঢুকতেও দেখা গিয়েছে। আর দেখা গিয়েছে বামপন্থী কর্মীরা মানববন্ধন করে ঘিরে রয়েছেন স্টল। ভোররাতে পুলিশ জোর করে বামপন্থী কর্মীদের সরিয়ে দিয়ে স্টলের ভেতর ঢোকার চেষ্টা করে। স্লোগান ওঠে, 'বই বিরোধী বিজেপি সরকার দূর হটো'। 'বই বাঁচানোর সংগ্রাম চলছে চলবে'।
চোর বাগানের পুজোমন্ডপে ভয়াবহ বিপর্যয়ের দিনে কলকাতা পুলিশের অগ্রাধিকার বইয়ের স্টল ভাঙা হতে পারে, তাও দেখলেন নাগরিকরা।

Comments :0

Login to leave a comment